|
ads

🕰️
  • টাঙ্গাইলের বাসাইলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

     


     


    নিজস্বপ্রতিবেদকঃ

     

    টাঙ্গাইলের বাসাইল উপজেলায় আলোচিত আনসার আলী হত্যা মামলার প্রধান আসামি লাবু মিয়াকে দীর্ঘ চার মাস পর গ্রেফতার করেছে পুলিশ।

     

    পুলিশ সূত্রে জানা যায়, বাসাইল থানা পুলিশের একটি অভিযানিক দল গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল শহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কলিয়া গ্রামের আনসার আলী (৪৩) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি লাবু মিয়া (৭৫)-কে গ্রেফতার করে।

     

    গ্রেফতারকৃত লাবু মিয়া কলিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। নিহত আনসার আলী ছিলেন একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

     

    পুলিশ জানায়, রোববার (১১ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টাঙ্গাইল শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

     

    গ্রেফতারের পর আসামিকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

     

    বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির  জানান, মামলার ইশারা রিপোর্ট ডিএম রিপোর্ট পাওয়ার পর বাকি তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। মামলায় বর্তমানে একজন আসামি একজনি  গ্রেফতার রয়েছে। তদন্ত কার্যক্রম চলমান আছে। খুব শিগগিরই, আশা করছি চলতি মাসের মধ্যেই পুলিশ রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে।