|
ads

🕰️
  • বাসাইলের নবাগত ইউএনও র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

     



     

    নিজস্বপ্রতিবেদকঃ

     

    টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেনের সঙ্গে স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

     

    সভায় নবাগত ইউএনও মো. ইকবাল হোসেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জনভোগান্তি নিরসনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

     

    তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ জাতির বিবেক। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই উপজেলায় নবাগত হিসেবে আপনাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ তথ্য গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করি।

     

    মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে অবৈধ বালু উত্তোলন, যানজট নিরসন, শিক্ষা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক নির্মূলে প্রশাসনের জোরালো হস্তক্ষেপের দাবি জানান তারা। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নবাগত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিকরা।

     

    সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি মো. রুবেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূইয়া সোহেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য ইউসুফ আলী খান, আখতারুজ্জামান রিপন, শরিফুল ইসলাম মিয়া, এস এম তাহের রাজা খান, সদস্য সাইদুল ইসলাম দিপু, জিয়ারত জুয়েল জাকির হোসেন।

     

    সময় বাসাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কামাল খান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক মো. নাসির মিয়া, সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

     

    উল্লেখ্য, মো. ইকবাল হোসেন এর আগে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি টাঙ্গাইলের নাগরপুর, কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। প্রশাসন ক্যাডারে যোগদানের আগে তিনি শিক্ষা ক্যাডারেও শিক্ষকতা করেছেন।