|
ads

🕰️
  • বাসাইলবাসীর সেবায় কাজ করতে সকলের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মোঃ ইকবাল হোসেন

     


     


    নিজস্ব প্রতিবেদকঃ

    টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হোসেন উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা দোয়া কামনা করেছেন।

     

    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

    সুপ্রিয় বাসাইলবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের প্রাণপ্রিয় বাসাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নতুন যোগদান করেছি। বাসাইলের সার্বিক উন্নয়ন সর্বশ্রেণির মানুষের সেবায় যাতে নিজের সর্বোচ্চটুকু দিতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা দোয়া প্রত্যাশী।

     

    তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে মানবিক জনবান্ধব করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি।

     

    নবাগত ইউএনও মোঃ ইকবাল হোসেন বলেন, জনগণের সহযোগিতা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাসাইল উপজেলাকে আরও উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

     

    বার্তার শেষে তিনি বাসাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া সমর্থন প্রত্যাশা করেন।

     

    বিনীত,

    মোঃ ইকবাল হোসেন

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

    বাসাইল, টাঙ্গাইল