|
ads

🕰️
  • বাসাইলে বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ

     


    নিজস্ব প্রতিবেদকঃ


    টাঙ্গাইলের বাসাইলে বিশেষ অভিযান পরিচালনা করে বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল মিয়া (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।


    পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা জুয়েল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মো. চান মাহমুদ মিয়া ও শামীমা বেগমের ছেলে।


    গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া বাসাইল থানায় দায়েরকৃত মামলা নং-০৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৫-এর এজাহারভুক্ত আসামি। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)(উ), ১০ ও ১২ ধারায় রুজু করা হয়েছে।


    পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (২২ জুন ২০২৬) তাকে কঠোর পুলিশ প্রহরায় টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


    বাসাইল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।