|
ads
  • টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় প্রেমিকসহ আ.লীগ নেত্রী জনতার হাতে আটক

     






    নিজস্ব প্রতিবেদক :


    টাঙ্গাইলের ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ নিষিদ্ধ রাজনৈতিক দল মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন (৩৮) জনতার হাতে আটক হয়েছেন। তার প্রেমিকসহ তিনি ভূঞাপুর থানা হেফাজতে রয়েছেন।


    বৃহস্পতিবার (১২ জুন) ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।


    আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পলশিয়া গ্রামের শাহ আলমের স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিকের নাম বাবলু মিয়া (৪৫)। 


    বাবলু একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। বাবলু মিয়ার ৪ ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা এবং রেহেনা পারভীন ৩ সন্তানের মা। 


    গত ১১ জুন বুধবার রাতে উপজেলার সিরাজকান্দি গ্রামে ওই মহিলা নেত্রী রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

    এলাকাবাসীরা জানায়, দীর্ঘ দিন ধরে নিকরাইল ইউনিয়ন মহিলা নেত্রী রেহানা পারভীন এবং বাবলুর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। প্রায়ই বাবলু রেহানার বাড়িতে আসা-যাওয়া করতো। 


    বুধবার রাতে রেহানার বাড়িতে তারা একত্রিত হলে, ওঁত পেতে থাকা স্থানীয় কিছু ব্যক্তি তাদের আটক করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছু মানুষ উত্তেজিত হয়ে তাদের মারধরও করেন। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


    রেহেনা পারভীনের ছেলে আব্দুল্লাহ জানায়, বাবলু মিয়ার সাথে তাদের পারিবারিক এবং ধার দেনা সম্পর্ক রয়েছে। এর বাহিরে কোনো সম্পর্ক নেই, এটি ষড়যন্ত্র।


    ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।