Showing posts with label নাগরপুর. Show all posts
Showing posts with label নাগরপুর. Show all posts

Monday, July 14, 2025

যুক্তরাষ্ট্র ফেরত আওয়ামী লীগ নেতা বিমানবন্দরে গ্রেফতার

যুক্তরাষ্ট্র ফেরত আওয়ামী লীগ নেতা বিমানবন্দরে গ্রেফতার

 


নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।


তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। গত ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে "ঈগল" প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নির্বাচন করেছিলেন।



নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়।


 দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থাকার পর আজ সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।।পরে নাগরপুর থানায় খবর দেওয়া হয়। নাগরপুর থানা পুলিশ বেলা তিনটার দিকে তারেক শামস হিমুকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।