Showing posts with label গোপালপুর. Show all posts
Showing posts with label গোপালপুর. Show all posts

Friday, March 6, 2026

গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই

গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা আর নেই

 


নিজস্ব প্রতিবেদকঃ

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা মো. ছাদরুল উলা ফকির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 


বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে গোপালপুর উপজেলার বড়মা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০৫+ বছর।


পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।


পেশাগত জীবনে তিনি ব্লক সুপারভাইজার ( উপসহকারী কৃষি অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। 


আজ শুক্রবার বাদ জুমআ মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যু কালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গোপালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।






Wednesday, August 27, 2025

টাঙ্গাইলে থানায় যুবদল নেতাকে এসআইয়ের থাপ্পড়র ঘটনায় এসআই ক্লােজড

টাঙ্গাইলে থানায় যুবদল নেতাকে এসআইয়ের থাপ্পড়র ঘটনায় এসআই ক্লােজড

 



নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবদল নেতা উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে, মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিশ বৈঠকে বসে স্থানীয়রা। সালিশে মিঠু আকন্দ অনুপস্থিত থেকে মঙ্গলবার পুলিশ নিয়ে হাজির হন। এসময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানা থেকে ফোন করে যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামকে থানায় যেতে বলা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে থানা ওসির রুমে বৈঠক বসে। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়।

তবে অভিযুক্ত এসআই রাসেল মিয়া ঘটনার অস্বীকার করেছেন। 

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত এসআই রাসেলকে ক্লােজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এসআই রাসেলের সাথে আমরা কথা বলে ঘটনার বিস্তারিত জানবাে। 

Wednesday, June 11, 2025

টাঙ্গাইলে গোপালপুরে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে গোপালপুরে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

 









নিজস্ব প্রতিবেদক :


টাঙ্গাইলে পানিতে ডুবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


বুধবার(১১ জুন)  গোপালপুর উপজেলায় এ ঘটনা ঘটে।


নিহত হলেন, ঢাকার রামপুরা এলাকার আব্দুল লতিফের ছেলে নিহাল (২৩)  নিহতের মধ্যে নিহাল ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।


 দুপুরে গোপালপুরে হাট বৈরান কুমারপাড়া এলাকায় বৈরান নদীতে গোসল করতে নেমে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

নিহালের মৃত্যু হয়েছে।


জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে বুধবার সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ী মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নেহাল। তার মামাত ভাই জিসানের সাথে দুপুরে সে নদীতে গোসল করতে নামে। 



পরে নদীতে সাঁতার কাটতে নেমে দু’জনেই নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সিজানকে জীবিত উদ্ধার করে।



 পরে দমকলবাহিনীর কর্মীরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।