Showing posts with label মধুপুর. Show all posts
Showing posts with label মধুপুর. Show all posts

Saturday, June 20, 2026

টাঙ্গাইলে পরিত্যক্ত টয়লেটের গর্তে থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের চারজন নিহত

টাঙ্গাইলে পরিত্যক্ত টয়লেটের গর্তে থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের চারজন নিহত

 


 


 

নিজস্ব প্রতিবেদক ঃ

 

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে।

 

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এঘটনা ঘটে।

 

নিহতরা হলেন,গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) নেইমার ম্রং (১০) তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক (৪৫) ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বাইরে ফিরে আসেননি।

 

পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে তারা মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) .কে এম ফজলুর হক বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়। নিহতরা সবাই গারো সম্প্রদায়ের সদস্য এবং একই পরিবারের বলে জানা গেছে।খবর পেয়ে পুলিশ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

 

 


Wednesday, November 19, 2025

 টাঙ্গাইলের মধুপুরে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সং//ঘ//র্ষ

টাঙ্গাইলের মধুপুরে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সং//ঘ//র্ষ




নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর করা হয়।এসময় কয়েকটি দোকানো ভাঙচুর হয়েছে। 


বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪ টায় বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকরা নির্ধারিত দিনে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা।পরে তারা বিক্ষোভ নিয়ে আনারস চত্বরের দিকে আসলে স্বপন ফকিরের সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে ও তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধরা কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাট ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে, স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 



মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমরানুল কবির বলেন, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুইটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Saturday, July 5, 2025

 জনগণের হাতে যতদ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে :ফকির মাহবুব আনাম স্বপন

জনগণের হাতে যতদ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে :ফকির মাহবুব আনাম স্বপন




নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশ মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে বসে রয়েছে। দেশে নির্বাচন যত তারাতাড়ি হবে এবং জনগনের যাতে ক্ষমতা যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।



শনিবার (০৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


তিনি বলেন,বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের মিটিং মোতাবেক আশা করছি আগামী ফেব্রুয়াবির মধ্যে নির্বাচন হতে পারে। সমস্ত কিছু নির্ভর করছেন সরকার ও তারেক রহমানের উপর। দেশের পরিস্থিতি ভালো। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে। সমস্তদলগুলো নির্বাচন চায়। 



বিএনপির এই নেতা বলেন,বিএনপির সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবেই। তবে একটি জায়গায় সব ঠিক হয়ে যাবে। তাছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো আছে। 


তিনি আরও বলেন,বিএনপি করপোরেশন করছে সরকারের সাথে। ড. ইউনুস কবে নাগাদ বলবেন সিইসিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। বিএনপি আশা করছে দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। 


এ সময় বর্ধিত সভায় ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এতে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Friday, June 20, 2025

মধুপুরে ৫ হাজার আনারস কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মধুপুরে ৫ হাজার আনারস কেটে ফেলেছে দুর্বৃত্তরা

 


নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের মধুপুরে ময়েজ উদ্দিনের ৫ হাজার আনারস কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার (১৮ জুন) মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন আনারস বাগানের মালিক ময়েজ উদ্দিনের স্ত্রী আসমা বেগম।
এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাতের কোনো সময়ে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গোবুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আনারস চাষি ময়েজ উদ্দিন বলেন,২০ থেকে ২৫ দিনের মধ্যে আনারস বিক্রি করতে পারতাম।আমার চার লাখ টাকা ঋণ রয়েছে।আমার অনেক ক্ষতি হয়ে গেল।


ময়েজ উদ্দিনের ছেলে আলামিন বলেন, গত বুধবার সকালে জানতে পারি আমাদের আনারস বাগানের সবগুলো আনারস কেটে ফেলা হয়েছে। বাগানে কমপক্ষে ৪ থেকে ৫ হাজার আনারস ছিল। এতে কমপক্ষে ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।আলামিনের দাবি, তার বড় বোন জামাই জাহিদুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তাদের। শত্রুতার জেরে রাতের আঁধারে তিনি তার দলবল নিয়ে আনারসগুলো কেটে ফেলেছেন।


এ প্রসঙ্গে আলামিনের বড় বোন জামাই জাহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। 

স্থানীয়রা জানান, ময়েজ উদ্দিন খুবই দরিদ্র মানুষ৷ আনারস চাষাবাদ করে সংসার চালায়। তার কষ্টের ফসল আনারস এভাবে যারাই কেটে ক্ষতি করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.বি.এম খায়রুল আলম বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।দুই বিঘা জমিতে ৫ হাজার আনারস ছিল।জমির ৮০-৮৫ শতাংশ আনারস কেটে ফেলা হয়েছে। আনারস গুলো ১৫ থেকে ২০ দিনের মধ্যে বাজারে বিক্রি করার মতো উপযোগী হত।উপজেলা কৃষি অফিস থেকে যদি চাষিকে সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।


মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বলেন, বৃহস্পতিবার ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলাম।আনারস কেটে ফেলার অভিযোগ পেয়েছি। অভিযোগে দুই জনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ তদন্তদের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Monday, May 26, 2025

 ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার- উপদেষ্টা  রিজওয়ানা হাসান

ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার- উপদেষ্টা রিজওয়ানা হাসান






নিজস্ব প্রতিবেদকঃ



পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলে মধুপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। 


তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপন করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে। 


তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপন করা হয়। সে গুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে। 


রোববার(২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এসব কথা বলেন।


এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুন:প্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান। উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

Wednesday, May 7, 2025

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ



নিজস্ব প্রতিবেদক:



টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।



বুধবার (৭ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা এলাকার সেগুনবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


অধীর সূত্রধর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।


অধীর সূত্র ধরের ভাতিজা মুকুল সূত্রধর বলেন, তার চাচা গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। সারাদিন বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি। বুধবার বেলা ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বনের মধ্যে ঝুলন্ত একজনের মরদেহ দেখে তিনি তারা চাচাকে শনাক্ত করেন। পরে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।


মধুপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ বলেন, স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুন বাগানে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Friday, April 18, 2025

টাঙ্গাইল মধুপুরে  ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল ফোন কিনলেন মা, উদ্ধার করল পুলিশ

টাঙ্গাইল মধুপুরে ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল ফোন কিনলেন মা, উদ্ধার করল পুলিশ


 

নিজস্ব প্রতিবেদক :


স্বামীর সঙ্গে কলহের জেরে ৪ মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে নাকের নথ, নূপুর, মোবাইল ফোন ও জুতা কিনলেন লাবনী আক্তার লিজা নামে এক মা। 



স্বামীর সঙ্গে কলহের জেরে ৪ মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে নাকের নথ, নূপুর, মোবাইল ফোন ও জুতা কিনলেন লাবনী আক্তার লিজা নামে এক মা। 



টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায় সম্প্রতি এমন ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় লাবনীর স্বামী রবিউল ইসলাম মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। এরপর রাতভর অভিযান চালিয়ে শিশুটি উদ্ধারের পর শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।


শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলা পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার ২ বছর আগে বিয়ে হয়। এর আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতায় তাদের মধ্যে কলহ দেখা দেয়। এর মধ্যেই গত ৪ মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। 


লাবনীর স্বামী রবিউল ইসলাম বলেন, তামিমের জন্মের পর থেকে সংসারে অশান্তি নেমে আসে। অল্প কয়েক দিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে লাবনীর বোনের বাড়ি ভূঞাপুরে যায়। কয়েক দিন পর বাড়ি আসতে বললে লাবনী দুর্ব্যবহার করে। 


আমার সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। তার কয়েক দিন পর আবার ফোন করে বলি তামিমের দাদা অসুস্থ। ছেলেকে নিয়ে আসো। সে তামিমকে দেখতে চাচ্ছে। লাবনী তাতেও ফিরে আসেনি। 


তিনি আরও বলেন, অনেক চেষ্টার পর গত বৃহস্পতিবার সন্তান বিক্রি করে দেওয়ার খবর পাই। পরে কৌশলে লাবনীকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। 

এ সময় সে তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানালে শিশুকে উদ্ধার করে আমাদের কাছে ফেরত দেয়।


শিশু তামিমের মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় আমার ছেলে তামিমকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল, নূপুর ও নাকের নথ কিনছি। এইডা আমার ভুল হয়েছে। নিজ সন্তানকে বিক্রি করে আমি অনুতপ্ত। 


মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, গত বৃহস্পতিবার লাবনী নামের এক মা তার ৪ মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদেকে তার স্বামী  জানায়। পরে ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার সকালে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


মোঃমিনহাজ উদ্দিন সুমন 

বাসাইল টাঙ্গাইল। 

Wednesday, April 2, 2025

টাঙ্গাইলে  আওয়ামী দুঃশাসনে কারা নির্যাতিদের সংবর্ধনা

টাঙ্গাইলে আওয়ামী দুঃশাসনে কারা নির্যাতিদের সংবর্ধনা


 টাঙ্গাইলে  আওয়ামী দুঃশাসনে কারা নির্যাতিদের সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক :


টাঙ্গাইলের মধুপুরে দোখলা চুনিয়া কটেজে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখার  উদ্যোগে আওয়ামী দুঃশাসনে কারা নির্যাতিতদের ২ এপ্রিল,  সংবর্ধনা অনুষ্ঠান’২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল  জেলা  আমীর আহসান হাবিব মাসুদ। প্রধান অতিথি তার  বক্তব্যে বলেন, মানুষ আর ভারতের তাবেদারি পছন্দ করে না।  উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রিজোয়ানুল্লাহ খানের সঞ্চালনায় এতে  আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, সাংগঠনিক সেক্রেটারি মো.  শহিদুল ইসলাম,  কর্মপরিষদ সদস্য  আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, ড. আতাউর রহমান,  টাংগাইল ১ (মধুপুর -ধনবাড়ি) আসনের  জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী,  মাওলানা মোঃ বোরহানুল ইসলাম, ধনবাড়ি উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান, টাঙ্গাইল শহর জামায়াতের সেক্রেটারি মো.  সাইফুল ইসলাম প্রমুখ । সকল কারা নির্যাাতিতদেরকে অতিথিবৃন্দ ফুলেল শুভেচছা জানান। নির্যাতিত ব্যক্তিগণ তাদের স্মৃতিচারণ করেন।উল্লেখ্য গত ২১শে ফেব্রুয়ারি ২০১৩ সালে দোখলা থেকে গোপন বৈঠকের কল্পিত  অভিযোগে তৎকালীন উপজেলা আমিরসহ ৮০জনকে গ্রেফতার করে ফ্যাসিবাদী পুলিশ প্রশাসন।