Showing posts with label সিলেট. Show all posts
Showing posts with label সিলেট. Show all posts

Friday, August 7, 2026

সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, প্রাণ হারালেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী

সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, প্রাণ হারালেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী

 




নিজস্ব প্রতিবেদক: 



সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবী রয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগরের দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে আহত এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।


হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন সিলেট নগরের সোবহানীঘাট এলাকার সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের খোজাইফা (৪), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবী। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেটে একটি বাউল গানের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন পেহেলী ভৈরবী।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, মোট ১৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চারজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।


দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।


এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবীর অকাল মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।


Monday, April 7, 2025

র‍্যাব-৯ সিলেট ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে টাংগাইল বাসাইল থানার হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী গ্রেফতার

র‍্যাব-৯ সিলেট ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে টাংগাইল বাসাইল থানার হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী গ্রেফতার


 র‍্যাব-৯ সিলেট ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে টাংগাইল বাসাইল থানার হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল  ও সিপিএসসি, র‍্যাব-৯ সিলেট ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে টাংগাইল বাসাইল থানার হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী গ্রেফতার। 

 সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল সময় অনুমান ০৮:২০ ঘটিকায় সিলেট জেলার ঘোয়াইনঘাট থানাধীন মামার বাজারস্থ জৈনক আসাদুজ্জামান জীবনের বসত বাড়ি হতে টাঙ্গাইল জেলার বাসাইল থানার হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ ফরিদ (২৫), পিতা-মোঃ মনির হোসেন, সাং- কাশিল পশ্চিমপাড়া, থানা- বাসাইল, জেলা-টাঙ্গাইল'কে  গ্রেফতার করা হয়।


এ ঘটনায় দ্রুত  আসামীকে কোতয়ালী এসএমপি, সিলেট থানায় হস্তান্তর করা হয়েছে।