Showing posts with label ময়মনসিংহ. Show all posts
Showing posts with label ময়মনসিংহ. Show all posts

Monday, March 31, 2025

ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু, আহত এক

ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু, আহত এক


 ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু, আহত এক।

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও এলাকায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন কাহালগাঁও ভাওড়পাড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) এবং কাহালগাঁও মক্তবপাড়া গ্রামের আকরামের ছেলে মিনহাজ (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উদযাপনের সময় জোড়দিঘী ও কুতুবপুর বাজারের মাঝামাঝি এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যান। আশিকুরকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি রাস্তায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর  বন্ধু জিহাদ গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।