Showing posts with label কৃষি সংবাদ. Show all posts
Showing posts with label কৃষি সংবাদ. Show all posts

Wednesday, November 26, 2025

বাসাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী-আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বাসাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী-আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

 



নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের বাসাইলে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ে আরও শক্তিশালী করতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।


 বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


 পরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।

 উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন,  উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা সৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশিদ খান মামুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ।

Wednesday, June 25, 2025

বাসাইলে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

বাসাইলে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সামনে এই ফল মেলা অনুষ্ঠিত হয়।



উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগম।



এসময় আরও উপস্থিত ছিলেন, উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর,বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।


Thursday, June 19, 2025

বাসাইলে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

বাসাইলে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

 



নিজস্ব প্রতিবেদকঃ


পুষ্টি উন্নয়ন,উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদে কৃষক-কৃষাণীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্য টাঙ্গাইলের বাসাইলে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার(১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কাঞ্চনপুর ইউনিয়নের সিংগারডাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পার্টনার ফিল্ড স্কুলের ২৫ জন কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।


কাঞ্চনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী।


এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারহানুল কবির,মনিরুল ইসলাম,ফরিদা খাতুন,ছরোয়ার হোসাইন সহ প্রমুখ।

Thursday, June 5, 2025

বাসাইলে দুই লাখ ৫০ হাজার টাকার চায়না জাল ধ্বংস

বাসাইলে দুই লাখ ৫০ হাজার টাকার চায়না জাল ধ্বংস

 


নিজস্ব প্রতিবেদক :


টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রসাশন।


বুধবার (৪ জুন) রাত  ১০ টা থেকে রাত ২ টা পর্যন্ত উপজেলার কাউলজানি  ইউনিয়নের সেহরাইল বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআকলিমা বেগম জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ৫০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বাসাইল থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


Tuesday, May 27, 2025

বাসাইলে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

বাসাইলে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

 


নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের বাসাইলে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী ৭৫ জন প্রান্তিক চাষিদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন শেখ আব্দুল্লাহ সাদীদ সিনিয়র সহকারী সচিব, বস্ত্র ৩ শাখা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা পরিদর্শক পাট অধিদপ্তর আব্দুর রহিম সিদ্দিকী ।বিএডিসি বীজ বিপণন উপ পরিচালক ছাইদুর রহমান,প্রশিক্ষক কৃষি অফিসার শাজাহান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ মিয়া,জেলা পাট অধিদপ্তর পরিদর্শক জহির রায়হান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।