Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Saturday, October 31, 2026

বাসাইল থানার ওসি আলমগীর কবিরের ছেলে ওয়াসিফ আলম আদিত্যের জিপিএ-৫ অর্জন

বাসাইল থানার ওসি আলমগীর কবিরের ছেলে ওয়াসিফ আলম আদিত্যের জিপিএ-৫ অর্জন

 



নিজস্ব প্রতিবেদক:


সন্তানের সাফল্যে গর্বিত বাবা। ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের ছেলে ওয়াসিফ আলম আদিত্য।


তার এ অসাধারণ ফলাফলে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। সন্তানের এমন সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা ওসি আলমগীর কবির।


তিনি ছেলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। ওয়াসিফ আলম আদিত্য যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশা পরিবারের।


ওয়াসিফ আলম আদিত্যের এ কৃতিত্বে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।


Wednesday, October 28, 2026

বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন;  সভাপতি মাসুদ, সম্পাদক  আরিফুল ইসলাম

বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন; সভাপতি মাসুদ, সম্পাদক আরিফুল ইসলাম

 


 


 

​নিজস্বপ্রতিবেদকঃ

 

 

দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্টের বাসাইল উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি এবং ঢাকা পোস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 'বাসাইল রিপোর্টার্স ইউনিটি'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

 

​বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

 

 

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জনি (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো. নাসির মিয়া (দৈনিক ভোরের আকাশ), ক্রীড়া সম্পাদক সাগর মিয়া (দৈনিক ইনকিলাব), সাহিত্য সম্পাদক নাছির আহমেদ (দৈনিক খোলা কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (বাসাইল নতুন সংবাদ ডট কম)।

 

 

 

​কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো. রুবেল মিয়া (বাংলা টিভি), শরিফুল ইসলাম মিয়া (দৈনিক দিনকাল), মো. মিলন ইসলাম (দৈনিক আজকের টেলিগ্রাম), মো. হাসান মিয়া (দৈনিক ভোরের কন্ঠ), ​মো. জাকির হোসেন (টাঙ্গাইল সমাচার)।

 

 

​বাসাইল রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি এবং বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।

 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বর্তমান সহ-সভাপতি ছানোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী খান ও আখতারুজ্জামান রিপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Wednesday, October 21, 2026

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন

 



 

নিজস্ব প্রতিবেদক:

 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

 

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়, যাতে পূজার সময় সর্বসাধারণ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন।

 


এ সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।

 

পরিদর্শনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য পুলিশ কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tuesday, October 20, 2026

বাসাইলের কাঞ্চনপুরে ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি সভাপতি মাসুদুল আলম বিপ্লব

বাসাইলের কাঞ্চনপুরে ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি সভাপতি মাসুদুল আলম বিপ্লব

 


নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল আলম বিপ্লব।


সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া, মাঝিবাড়ি, সৈদামপুর,  হালুয়াপাড়া ও কর্মকারপাড়া সাহাবাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির সদস্য ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


পরিদর্শনকালে মাসুদুল আলম বিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।


তিনি বলেন, “আপনাদের মধ্যে কোনো সমস্যা বা সীমাবদ্ধতা নজরে এলে অবশ্যই উপজেলা প্রশাসন ও থানাকে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই, এই উৎসব সবার উৎসবে পরিণত হোক।”


এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সহসভাপতি মো. ছিদ্দিকুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. হাসমত মিয়া, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. ফজলু মিয়া, ১ং ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


Monday, October 19, 2026

দুর্গাপূজা ঘিরে টাঙ্গাইল ও বাসাইলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

দুর্গাপূজা ঘিরে টাঙ্গাইল ও বাসাইলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

 





নিজস্ব প্রতিবেদক:


শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে টাঙ্গাইল সদর ও বাসাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমান, পিপিএম। তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।


পরিদর্শনকালে তিনি টাঙ্গাইল সদর থানাধীন বড় কালীবাড়ী পূজামণ্ডপ, বাসাইল থানাধীন সাহাপাড়া পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। উৎসবকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ. কে. এম. মামুনুর রশীদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

Wednesday, October 14, 2026

টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

 





নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়ুব আলী। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবার আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং নিজেদের মেধা ও মনন প্রকাশের সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলা এবং সাংস্কৃতিক মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষাঙ্গনে আনন্দময়, সৃজনশীল ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং কলেজের সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

Friday, October 9, 2026

প্রবাসীদের টাকায় তিন কিলোমিটার রাস্তা ল্যাম্প বাতি

প্রবাসীদের টাকায় তিন কিলোমিটার রাস্তা ল্যাম্প বাতি

 



নিজস্বপ্রতিবেদকঃ

টাঙ্গাইলের বাসাইলে প্রবাসীদের ১০ লাখ টাকায় তিন কিলোমিটার রাস্তায় ল্যাম্প বাতি স্থাপন করা হয়েছে। রাস্তায় ল্যাম্প বাতি স্থাপনে হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামের প্রবাসীরা প্রংশসায় ভাঁসছে।

জানা গেছে, উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামের প্রবাসীরা নিজেদের ১০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার রাস্তায় ১০০টি ল্যাম্প বাতি স্থাপন করেছে। সোনালিয়া এলাকাবাসীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। পাঁচ মাসের মধ্যেই  তিন কিলোমিটার রাস্তায় ল্যাম্প বাতি স্থাপনের কাজ সম্পূর্ণ হয়। আলোকিত সোনালিয়া প্রকল্পের মাধ্যমে প্রতিটি ল্যাম্প বাতি স্থাপন করে। প্রতিটি ল্যাম্প বাতি স্থাপনে ৭-৮ হাজার টাকার মতো খরচ হয়েছে। ১০০ ফিট দুরত্ব ১টি করে ল্যাম্প বাতি বসানো হয়েছে। সোনালিয়া প্রবাসীরা শুধু রাস্তায় ল্যাম্প বাতি স্থাপন নয়, অসহায়, হতদরিদ্র পরিবারের পাশেও দাঁড়ায়। প্রবাসীরা অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। এই ল্যাম্প বাতি স্থাপন করায় এলাকায় প্রংশসায় ভাঁসছে প্রবাসীরা।


স্থানীয়রা জানায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া সুন্দরী খালের পাশ দিয়েই সোনালিয়া রাস্তা। করটিয়া বাজার থেকে সোনালিয়া কবরস্থান পর্যন্ত রাস্তায় ল্যাম্প বাতি স্থাপন করেছে। শুধু এই এক রাস্তা নয়, গ্রামের কয়েকটি রাস্তায় তারা ল্যাম্প বাতি স্থাপন করেছে। ১০০ ফিট দূরত্ব ১টি করে ল্যাম্প বাতি স্থাপন করা হয়েছে। যার ফলে আলোকিত হয়ে গেছে রাস্তা-ঘাট। রাতের সময় এই রাস্তা দিয়ে চলতে অনেক সমস্যা হতো। এখন ল্যাম্প বাতি থাকায় মানুষ নিবিঘ্নে যাতায়াত করতে পারছে। সোনালিয়া গ্রামের প্রবাসীরা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই কাজ এখন সবার মুখে মুখে। তাদের এই কাজে তাদের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ ও আনন্দিত।


স্থানীয় ব্যবসায়ী রবিউল আউয়াল উজ্জ্বল বলেন, প্রবাসীদের ১০ লাখ টাকায় তিন কিলোমিটার রাস্তায় ১০০টি ল্যাম্প বাতি বসানো হয়েছে। সম্পূর্ণ রাস্তা ও এলাকা আলোকিত করে ফেলেছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিক্রিয়া আসতেছে– তোমাদের এলাকা তো সিঙ্গাপুরের মতো বানিয়ে ফেলেছো। তোমাদের এলাকার ছেলেরা ভালো কাজ করেছে। এরকম কাজ হলে তো দেশ ও এলাকা এগিয়ে যাবে।

তিনি বলেন, এই এলাকার পাশেই ঐতিহ্যবাহী করটিয়া হাট ও সরকারী সা'দত কলেজ। এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে থাকে। এই ল্যাম্প বাতি বসানোর ফলে সবাই স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারছে। আমরা এলাকাবাসী সবাই আনন্দিত। প্রবাসীদের আমরা ধন্যবাদ জানাই।


পশ্চিম পৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান মিয়া বলেন, কৃতজ্ঞতা শেষ করা যাবে না প্রবাসীদের প্রতি। যারা দৃষ্টান্ত স্থাপন করেছে। ১০ লাখ টাকা খরচ করে এতো সুন্দর একটি প্রকল্প হাতে নিয়েছে।  আজকে সোনালিয়া গ্রামকে আলোকিত করেছে। আমাদের তরুণ সমাজ হাজার হাজার মাইল দূরে থেকেও তারা গ্রামের প্রতি মমত্ববোধ ও দায়বদ্ধতা দেখিয়েছে। আমার সত্যিই আনন্দিত।


হাবলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, প্রবাসীদের নিজ অর্থায়নে তিন কিলোমিটার রাস্তায় ল্যাম্প বাতি স্থাপন করা হয়েছে। ১০ লাখ টাকা ব্যয়ে ১০০ টি ল্যাম্প বাতি স্থাপন করা হয়েছে। মানুষ এখন রাতে ভালোভাবে চলাচল করতে পারছে। আগে রাস্তায় চলাচল করলে চুরির ঘটনা ঘটতো।  এখন আর চুরির ঘটনা ঘটবে না। প্রবাসীরা ভালো একটি উদ্যোগ নিয়েছিল। প্রবাসীরা প্রংশসার

দাবিদার। সোনালিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই প্রবাসীদের সহযোগিতা করেছে। এই গ্রামের প্রবাসীরা বিভিন্ন সময় অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে।


আলোকিত সোনালিয়া প্রকল্পের সভাপতি তরিকুল ইসলাম রতন বলেন, আমাদের প্রবাসীরা যে উদ্যোগ নিয়েছে। তাদের নিজ অর্থায়নে তিন কিলোমিটার রাস্তায় ল্যাম্প বাতি স্থাপন করেছি। রাতের সময় এই রাস্তায় যাতায়াত করতে সমস্যা হতো। এখন আর কোন সমস্যা হয় না। মানুষ এখন সুন্দরভাবে যাতায়াত করতে পারছে। প্রবাসীরা যেন গ্রামের উন্নয়নে সবসময় অবদান রাখতে পারে। আমরা প্রবাসীদের সার্বিক সহযোগিতা করব।


টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের পরিচালক নুরুল ইসলাম রবিন বলেন, আমি সোমালিয়ার একজন সন্তান। আমি সোনালিয়াতে জন্মগ্রহন করে আনন্দিত। সোনালিয়া গ্রামে যারা প্রবাসে বসবাস করে সেই সোনার ছেলেরা সোনালিয়া গ্রামের অন্ধকারাচ্ছন্ন রাস্তা তারা আলোকিত করেছে। প্রবাসীরা ১০ লাখ টাকা খরচ করে সোনালিয়াকে আলোকিত করার চেষ্টা করছে। আগামী দিনগুলোতে সোনালিয়া একটি আদর্শ গ্রাম হিসেবে রুপান্তর করার জন্য যা যা করণীয় আমরা প্রবাসীদের পিছনে ও সামনে থেকে সম্মিলিত ভাবে চেষ্টা করব।

                                                     বাসাইল নতুন সংবাদ

 

 

 

Wednesday, October 7, 2026

টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে চাষিরা

টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে চাষিরা

 



‎নিজস্ব প্রতিবেদকঃ

‎টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর  কলা-পেঁপে, ফলজ ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে চাষিরা।


‎বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার  শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় ব্ কলা, আনারস, পেঁপে ও সবজির বাগান ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকার বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। কোথাও কলাগাছের মাজা ভেঙে গেছে, কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।


মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছা এলাকায় প্রায় ৮০ হেক্টর কলা, পেঁপে, অন্য ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিনের শ্রম, অর্থ ও পরিচর্যার পর বাগানগুলোতে ফসল ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছিল। অনেক কৃষক ধারদেনা ও সঞ্চয়ের টাকা বিনিয়োগ করেছেন কলা, আনারস ও পেঁপে চাষে। কিন্তু আকস্মিক ঝড়ে এক নিমিষেই তাদের সেই বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।


‎কৃষকদের ভাষ্য, একটি কলাগাছ ভেঙে পড়া শুধু একটি গাছের ক্ষতি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের শ্রম, ঋণ, বিনিয়োগ, পরিবারের ব্যয় এবং ভবিষ্যতের প্রত্যাশা। ফলে বাগানের ব্যাপক ক্ষতি তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে।


‎ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির পাশাপাশি সরকারি সহায়তা ও কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে পুনরায় চাষাবাদে সহযোগিতা এবং প্রয়োজনীয় কৃষি-প্রযুক্তিগত পরামর্শ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।


‎উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, দুপুরে হঠাৎ ঝড়ে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ প্রায় ৮০ হেক্টর জমির কলা-পেঁপে, আনারস-সবজির বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলছে। সন্ধ্যা হওয়ায় সব জায়গায় পরিদর্শন করতে পারিনি। আগামীকাল সকালে ক্ষতিগ্রস্ত জায়গা গুলো পরিদর্শন করব।

 

                                                    বাসাইল নতুন সংবাদ