Showing posts with label মানিকগঞ্জ. Show all posts
Showing posts with label মানিকগঞ্জ. Show all posts

Thursday, November 20, 2025

বাউল শিল্পী মহারাজ  আবুল সরকার গ্রেফতার

বাউল শিল্পী মহারাজ আবুল সরকার গ্রেফতার


 


 

 

ইসলাম ধর্ম আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়।

 

 

পুলিশ জানায়, গত নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি গানের আসরে আবুল সরকার ইসলাম আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার সেসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা প্রতিবাদের ঝড় ওঠে।

 

 

পুলিশ আরও জানায়, আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করে। এরপর সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

 

 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

সূত্র: যমুনা টেলিভিশন


Saturday, April 19, 2025

মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলায় তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে

মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলায় তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে


 

মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলায় তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে


নিজস্ব প্রতিবেদক :


মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলায় তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।


 বুধবার রাতে একাধিক অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলা (৩৯), 


বালিয়াটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির হোসেন দুর্লভ (৪২)


একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫)


দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৪৪)। 


সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর, ১৩ আগস্ট সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার এলাকায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। 


এ সময় দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে, বিএনপির নেতা শাহিন খান ৭ সেপ্টেম্বর সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 


মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।