Showing posts with label সর্বশেষ সংবাদ. Show all posts
Showing posts with label সর্বশেষ সংবাদ. Show all posts

Monday, September 7, 2026

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক দং লিয়াং

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক দং লিয়াং


 



প্রেমিকা আশিতার (২৫) সঙ্গে দেখা করতে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে আসা দং লিয়াং নামের সেই চীনা যুবক গভীর রাতেই সখীপুর ছেড়েছেন। ভিসার মেয়াদ কম থাকায় দুই পরিবার ও প্রেমিকা আশিতার সঙ্গে কথা বলেই তিনি বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আশিতা সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের প্রবাসী আজমত আলীর মেয়ে।



স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে প্রেমিকা আশিতার বাড়িতে আসেন দং লিয়াং। সেখানে আশিতা ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর পর রাত ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকায় অবস্থিত চীন দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।

আশিতার প্রতিবেশী আলিফ বলেন, দং লিয়াংয়ের ভিসার মেয়াদ কম থাকায় তিনি দ্রুত ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে দুই পরিবার ও আশিতার সঙ্গে আলোচনা করেই তিনি সখীপুর ছাড়েন।

দং লিয়াং জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগিরই আবার বাংলাদেশে আসবেন তিনি। এরপর ধর্মীয় রীতি মেনে আশিতাকে বিয়ে করার ইচ্ছা রয়েছে তার।

এর আগে, WorldTalks অ্যাপের মাধ্যমে সখীপুরের বাগবেড় গ্রামের আশিতার সঙ্গে দং লিয়াংয়ের পরিচয় হয়। প্রায় তিন মাসের পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই চীন থেকে সখীপুরে ছুটে এসেছিলেন ডং লিয়াং।

দং লিয়াং ইসলাম ধর্ম গ্রহণ করে আশিতাকে বিয়ে করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। বিয়ের পর আশিতাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয়রা আরও জানান, আপাতত ডং লিয়াং চীন দূতাবাসে যাওয়ার উদ্দেশ্যে সখীপুর ছেড়েছেন। ভিসার মেয়াদ বাড়ানোর পর ফের বাংলাদেশে এসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে তার।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, স্থানীয়রা আমাকে জানায় চীনা এক যুবক আমাদের এলাকায় এসেছে। পরে মেয়েটি যাতে প্রতারণার শিকার না হয়। সে জন্য স্থানীয় লোকজন রাত ১২টার দিকে ওই যুবককে চীনা দূতাবাসে পাঠিয়ে দেন। ওই যুবক কে পাঠিয়ে দেওয়ার বিষয়টি আমাকে জানিয়েছে স্থানীয়রা।

Tuesday, August 4, 2026

বাসাইল উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ রাফি ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

বাসাইল উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ রাফি ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

 



 

নিজস্ব প্রতিবেদকঃ

 

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ১৪ পিস ইয়াবাসহ মোহাম্মদ রাফি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ। তিনি বাসাইল উপজেলা যুবদলের একজন আহ্বায়ক সদস্য বলে জানা গেছে।

 

সোমবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের একটি পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ রাফি ওই গ্রামের মোহাম্মদ আতাউর রহমানের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সময় তার দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, মোহাম্মদ রাফির বিরুদ্ধে বাসাইল থানা ছাড়াও গাজীপুর জেলায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Saturday, January 10, 2026

আহমেদ আযম পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ: কাদের সিদ্দিকী

আহমেদ আযম পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ: কাদের সিদ্দিকী

 



নিজস্বপ্রতিবেদকঃ


কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,যেহেতু আমরা দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যায় নাই-আমাদের কোনকিছু করা উচিত না। তারপরও আমি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চাই। যেহেতু দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছে আহমেদ আযম খান আবার তাকে জেল থেকে বের করেও এনেছে আহমেদ আযম খান। তাঁর এই ধরণের অপকর্ম বন্ধ করতে আমি টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের নির্বাচন করতে চাই। 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


কাদের সিদ্দিকী বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে দলীয় প্রার্থী আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন। মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুরে কাদেরিয়া বাহিনী ছাড়া কারো অস্তিত্ব ছিলনা। তিনি চরম মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারিনা, মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন। আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষের নির্বাচন করতে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করব না।



দলের নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবীর বলেন, আমি নির্বাচনে অংশ নিলে তোমরা যেভাবে প্রচারণা চালাতে, আমার কাছে আসতে- সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে। ১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে নেমেছিলাম আগামি নির্বাচনে সেভাবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে থাকব। 

সখীপুর কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,
গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুর রহমান,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু,বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও সাবেক মেয়র রাহাত হাসান টিপু,কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক ইথার সিদ্দিকী প্রমুখ।

Thursday, July 31, 2025

বাসাইলের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসাইলের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত


 

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন ও জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শিশু শহিদদের স্মরণে কবিতা, গান, রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা আক্তার, সহকারী শিক্ষক মুনসুর হেল্লাল মিঞা, জাকির হোসেন, পারভীন সিকদার, চাঁদ রেখা আক্তারসহ ওই স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 
দেশে এল আন্ডারওয়াটার ফটোগ্রাফিতে সেরা ভিভো ওয়াই৪০০

দেশে এল আন্ডারওয়াটার ফটোগ্রাফিতে সেরা ভিভো ওয়াই৪০০

 







ভিভোর ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০ প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বাংলাদেশে। তরুণদের অ্যাডভেঞ্চারাস ও ব্যস্ত জীবনধারায় ফটোগ্রাফি এবং স্টাইলের এক নতুন মাত্রা যোগ করেছে ফোনটি। যা হতে চলেছে ভ্রমণপ্রেমীদের জন্য পারফেক্ট স্মার্টফোন ক্যামেরা সলিউশন। 


ওয়াটার ডাইভেও ক্যামেরা অন


ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর আন্ডারওয়াটার ফটোগ্রাফির ক্ষমতা। কক্সবাজার ট্যুর বা ওয়াটার রাইডস এর ফান সবকিছুই ক্যাপচার করা যাবে, একদম নির্ভয়ে। কেননা ফোনটির আইপি ৬৯ রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফিকে করে একদম সুরক্ষিত। তাই শখে হক কিংবা পেশা, সব পরিবেশেই পছন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে আর নেই কোনো বাঁধা। 


ক্যামেরার যাদুতে রঙিন সব শট


ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।পানির নিচের ছবি তুলতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, আর ছবিগুলো ইনহ্যান্স করতে আছে উন্নত এআই ফিচারস।   


শেডেড কালারে স্টাইলিশ ডিজাইন 


ভিভো ওয়াই৪০০-এর ইউনিক ডিজাইন আর কালার অপশন একে করে তুলেছে নজরকাড়া। বিশেষ করে ডাইনামিক গ্রিন কালারটি আলোয় ঝলমল করে নানা শেডে, যা ফোনটিকে দেয় স্টাইলিশ গ্ল্যামার। সঙ্গে রয়েছে পার্ল হোয়াইট কালার অপশনও।


৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও পাতলা মেটালিক ফ্রেম ফোনটিকে দেয় প্রিমিয়াম লুক ও ফিল। বেজেললেস স্ক্রিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট আর ১৮০০ নিটস ব্রাইটনেস ফোনটিকে দেয় আরও ক্লিয়ার, আরও ব্রাইট ও ইনটেন্স ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।


ফ্ল্যাগশিপ ডুরাবিলিটি


ভিভো ওয়াই৪০০-এ আছে ফ্ল্যাগশিপ লেভেলের আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, যা ধুলাবালি ও পানির সুরক্ষায় একদম নিশ্চিন্ত করে তোলে। ২ মিটার গভীর পানিতেও ৩০ মিনিট পর্যন্ত ফোনটি নিরাপদ থাকে। মিলিটারি-গ্রেড টাফনেস এবং এসজিএস সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি নিশ্চিত করে কঠিন পরিবেশেও নির্ভরযোগ্য পারফরম্যান্স আর চোখের সুরক্ষা।


আলট্রা পাওয়ার, আলট্রা ফান


ফোনটিতে আছে ৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি ও দ্রুত চার্জিং এর জন্য ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। চার বছর পরেও ৮০% ব্যাটারি কর্মক্ষমতা বজায় রাখার গ্যারান্টি থাকায়, ব্যাটারি হেলথ নিয়ে টেনশন গন, ফান অন। স্মুথ পারফরম্যান্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। 


ভিভো ওয়াই৪০০ পাওয়া যাচ্ছে ২ টি স্টোরেজ অপশনে। একটি ৮ জিবি র‍্যাম ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামসহ ১২৮ জিবি রম, যার দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে একই র‍্যাম ক্যাপাসিটি নিয়ে ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্ট এর মূল্য ২৯,৯৯৯ টাকা। ফোনটি প্রি-অর্ডার করলেই থাকছে – এস৮০ পাওয়ার ব্যাংক, মানা বে টিকিট, ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল এর মত ২০,০০০ টাকার এক্সক্লুসিভ গিফট।