![]() |
Monday, September 7, 2026
Wednesday, September 2, 2026
সখীপুরে স্বাস্থ্য সহকারীর থেঁতলানো মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড
Monday, August 17, 2026
রাস্তায় ফেলে যাওয়া সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু, জানাজা সম্পন্ন
Sunday, August 16, 2026
সখীপুরে সাপে কাটা নারীর মৃত্যুর পর কবরের পাশে ঝাড়ফুঁক! ভিডিও ভাইরাল
নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের
সখীপুরে বিষাক্ত সাপের কামড়ে হাসনা বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যুর
তিন দিন পর তাকে ‘জীবিত’
করার চেষ্টা করেছেন এক ওঝা। কবরের
একপাশ সামান্য খুঁড়ে গন্ধ শুঁকে ওই ওঝা দাবি
করেন, লাশে পচন না ধরলে ঝাড়ফুঁকের
মাধ্যমে তাকে জীবিত করা সম্ভব। এ ঘটনায় এলাকায়
কৌতূহল ও আলোচনা তৈরি
হয়েছে।
শনিবার(১৫ আগস্ট) কবরের
পাশে ওঝার ঝাড়ফুঁক ও গন্ধ শোঁকার
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি
হয়।
হাসনা
বেগম সখীপুর উপজেলার হতেয়া-ভাতকুড়াচালা এলাকায় নিজ বাড়িতে থাকতেন। তার বাবার নাম মৃত ওয়াজেদ আলী। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। গত বৃহস্পতিবার বিষাক্ত
সাপে কামড় দেওয়ার পর স্বজনেরা তাকে
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন।
পরে
উপজেলার চতলবাইদ গ্রামে তার মেয়ে খালেদা বেগমের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে হাসনা বেগমকে দাফন করা হয়।
স্থানীয়
লোকজনের ভাষ্য, সাপে কাটার খবর পেয়ে বাসাইল উপজেলার কৈলানপুর গ্রামের গাজী মিয়া নামের এক ওঝা সেখানে
আসেন। তিনি দাবি করেন, হাসনা বেগম মারা যাননি। শনিবার তিনি কবরের একপাশে সামান্য সুরঙ্গের মতো করে মাটি খুঁড়ে সেখানে গন্ধ শুঁকে দেখেন। পরে দাবি করেন, তিনি তেলের গন্ধ পেয়েছেন। তার এ দাবিতে উৎসুক
কয়েকজন মানুষও কবরের পাশে গিয়ে গন্ধ শোঁকার চেষ্টা করেন।
হাসনা
বেগমের মেয়ে খালেদা বেগম বলেন, আগামী মঙ্গলবার তিনি আবার কবরের পাশে আসবেন। তখন কবরের গন্ধ শুঁকে যদি দুর্গন্ধ না পাওয়া যায়,
তাহলে মরদেহ উত্তোলন করে ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে তাকে জীবিত করা সম্ভব। তবে লাশে পচন ধরে গেলে আর তাকে জীবিত
করা সম্ভব হবে না বলেও দাবি
করেন তিনি।
তিনি
আরও বলেন, ‘গতকাল আমার মধ্যে আশার সৃষ্টি হয়েছিল। মাকে আবার জীবিত পাওয়ার আশায় অপেক্ষাও করছিলাম। কিন্তু আধা ঘণ্টা আগে ওই ওঝা আমাকে
ফোন করে জানিয়েছেন, রাতে ধ্যানে বসে তিনি দেখেছেন মা বেঁচে নেই।
এখন আশাহত হলাম।’
সখীপুর
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, এটা একটি অকল্পনীয় বিষয়। একজন মৃত ব্যক্তিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন এবং তাকে কবরও দেওয়া হয়েছে। এরপর ওই নারী আবার
বেঁচে উঠবেন—এমন দাবি হাস্যকর ও অকল্পনীয়। ওই
ওঝাকে পুলিশের হাতে সোপর্দ করা দরকার।’
তিনি
বলেন, সাপে কাটার পর কোনো ব্যক্তির
মৃত্যু হলে কবর দেওয়ার পর ঝাড়ফুঁক করে
তাকে জীবিত করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ ধরনের প্রচারণায়
বিভ্রান্ত না হয়ে সাপে
কাটার পর দ্রুত হাসপাতালে
নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়াও সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টি ভেনমভ্যাকসিন রয়েছে।
Saturday, August 15, 2026
টাঙ্গাইলে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
Thursday, August 13, 2026
টাঙ্গাইলে রুটি খেতে গিয়ে গলায় খাবার আটকে স্কুলছাত্রীর মৃত্যু
নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের
সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু
হয়েছে।
বৃহস্পতিবার
(১৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত
আনিকা জান্নাত উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক
শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক
সূত্রে জানা গেছে, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।
পরিবার
সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় পড়াশোনার
ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ
তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে
পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি
মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সখীপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনা জেনেছি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Monday, June 22, 2026
টাঙ্গাইলে নিখোঁজের দুই দিনপর শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিনপর সেঁজুতি (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেঁজুতি সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, শনিবার (২০ জুন) বিকেল ৪টার পর থেকে সেঁজুতি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের একাধিক সদস্যের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে, যেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
নিহত সেঁজুতির বাবা ফালু চন্দ্র মালু বলেন, “আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিখোঁজের দুই দিনপর উপজেলা পরিষদ পুকুর থেকে সেঁজুতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Friday, April 17, 2026
মুজিবনগর দিবস কোনো দলের নয়, এটি সমগ্র জাতির: কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, “আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি—এটা সত্য। কিন্তু স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ আমরা এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। স্বাধীনতা কোনো দল বা মতের নয়; এটি সমগ্র দেশের, সকল মানুষের।”
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সব দলের মানুষের সম্মিলিত অর্জন। কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো সেই চেতনাকে সার্বিকভাবে ধারণ করতে পারিনি। বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি বলেও মন্তব্য করেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, মানুষের সেবা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ থেকে তাদের কোনো বিচ্যুতি নেই উল্লেখ করে তিনি বলেন, “আমার দল বঙ্গবন্ধুর দল, মাওলানা ভাসানীর দল। আমি সেই আওয়ামী লীগের সদস্য ছিলাম, যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও ভাসানী গড়ে তুলেছিলেন।”
মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ভাষা আন্দোলন, ছয় দফা, এগারো দফা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় স্বাধীনতার পথ সুগম হয়। ১৯৭০ সালের নির্বাচনে জনগণের বিপুল সমর্থন পাওয়ার পরও পাকিস্তান সরকার সেই রায় অস্বীকার করায় শেষ পর্যন্ত ২৫ মার্চের পর মুক্তিযুদ্ধ শুরু হয়।
তিনি আরও বলেন, ১০ এপ্রিল গঠিত প্রবাসী সরকার ১৭ এপ্রিল মুজিবনগরে শপথ গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সুসংগঠিত করে। “মুজিবনগর সরকার সঠিক নেতৃত্ব দিতে না পারলে মুক্তিযুদ্ধ এত সফল হতো না,”—যোগ করেন তিনি।
মুজিবনগর দিবসকে সর্বজনীন উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, “এটি কোনো একক দল বা গোষ্ঠীর নয়। সরকার, বিরোধী দল—সবাইকে এ দিবসের গুরুত্ব উপলব্ধি করতে হবে। মুজিবনগর না হলে স্বাধীনতা অর্জন এত সহজ হতো না।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার সবসময় অনির্বাচিত সরকারের চেয়ে উত্তম। রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খান। বক্তব্য দেন উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, আব্বাস আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, ডা. জাবেদ, বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলী মাস্টার, ছাত্রনেতা শেখ সাদী প্রমুখ।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Thursday, March 12, 2026
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি ক্ষমতায় আসলে জাতির পিতা জিয়াউর রহমান: কাদের সিদ্দিকী
নিজস্বপ্রতিবেদকঃ
কৃষক
শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,আমি ঘন ঘন মত
পথ বদল করি না। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি ক্ষমতায় আসলে জাতির পিতা জিয়াউর রহমান আমি এরকম চিন্তা করি না।
তিনি
বলেন,আমি যেমন বঙ্গবন্ধুর অবদান সমস্ত অন্তর দিয়ে স্বীকার করি ঠিক তেমনি মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের যে অবদান অবসরণীয়
অবদান সেটাকেও আমি ওইভাবেই স্বীকার করি।তাই কি বাদ দেওয়া
হলো আর কি রাখা
হলো এটা বড় কথা না। দেশের মানুষের কাছে কোনটা গ্রহণীয়।
বৃহস্পতিবার(১২ মার্চ) সন্ধ্যায়
টাঙ্গাইলের সখীপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের
সিদ্দিকী বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ই আগস্ট নির্মমভাবে নিহত হয়েছেন। এই দিবসটি পালন
করলেও তা যেমন হবে
এটা পালন না করলেও তেমনি।
এটা যদি বাংলার মানুষের অন্তরে থাকে সেটাই হবে সার্থকতা। তবে ৭ই মার্চের ভাষণ
এটা স্থগিত করা বুদ্ধিমানের কাজ না। বাঙালির জন্যে বাঙালির ঐতিহ্য এতে ভুলণ্ঠিত হবে।
সংসদে
রাষ্ট্রপতির ভাষণের সময়
বিরোধী
দলের হট্টগোল প্রসঙ্গে প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন,গণতন্ত্র থাকলে হট্টগোল থাকবে। আসলে বর্তমান সরকার ঠিক কাজ করেছেন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে তারেক রহমানের এটা হচ্ছে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সরকার লিখে দেয়। যা লিখে দেয়
তাই রাষ্ট্রপতিকে পড়তে হয়। এবং এ রাষ্ট্রপতিও তাই
পড়েছেন। উনি কোন ভুল ভ্রান্তি করেন নাই। যেভাবে দিয়েছেন সেভাবে করে দিয়েছেন। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি থাকে কিনা। সেখানে দেশের মানুষের সম্মান থাকে কিনা। দেশের মানুষের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব পায় কিনা। এছাড়া অন্য কিছু চাই না।
এসময়
উপস্থিত ছিলেন,কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু,কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছবুর খান,সাবেক সভাপতি আব্দুল হালিম সরকার লাল, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস শিকদার,কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর, পৌর সভাপতি আবু জাহিদ রিপন, সাংগঠনিক সম্পাদক মানবিক তুহিন সিদ্দিকী সহ প্রমুখ।
Saturday, February 21, 2026
সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম মারা যাননি
টাঙ্গাইল-৮ (সখিপুর বাসাইল) আসনের সাবেক এমপি ও টাঙ্গাইল জেলা আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম মারা যাননি।
তার ছোট ভাই যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আজ সকালে মৃত্যুর খবরটি শুনেছিলেন তা ছিল ভুল।
তিনি ভুল শুনে সাংবাদিকদের কাছে এ তথ্য সরবরাহ করেছিলেন।
জোয়াহেরুল ইসলামের মেয়ে জাকিয়া ইসলাম তার ফেসবুকের একটি পোস্টে বাবার জন্য তিন বোন দোয়া চেয়েছেন।
সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
Friday, February 13, 2026
টাঙ্গাইল-৮ বাসাইল সখীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের জয়
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দুই উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এই ফলাফল ঘোষণা করেন।
আহমেদ আযম খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে ৭৬ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খান ৩৬ হাজার ৭৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৩৭৩ জন।
Saturday, January 24, 2026
টাঙ্গাইল-৮ আসনে জাতীয় পার্টি প্রার্থীর নাজমুল হাসান রেজার গণসংযোগ
নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর)
আসনে জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হাসান রেজা শনিবার(২৪ জানুয়ারি) দুপুরে
বাসাইল পৌর শহরের বাজার ও স্ট্যান্ডে বিভিন্ন
স্থানে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে
নাজমুল হাসান রেজা এরশাদ সরকারের সময়কার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ
করার আগে বাসাইল উপজেলা
জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ
করার আগে বাসাইল উপজেলা
জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়
সভা ও গণসংযোগকালে এসময়
সখীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল সামাদ সিকদের,সদস্য সচিব আয়নাল হক সিকদার, জেলা
যুব সংহতি নেতা মনিরুজ্জামান,বাসাইল উপজেলা জাতীয় পার্টি সভাপতি এডভোকেট আকবর আলী খান, সাধারণ সম্পাদক শাহিন শিকদার,বাসাইল পৌর জাতীয় পার্টির সভাপতি মোশারফ
হোসেন,সাধারণ সম্পাদক মিজানুর
রহমান মিজু সহ বাসাইল উপজেলার
সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক
উপস্থিত ছিলেন।