Showing posts with label ভুঞাপুর. Show all posts
Showing posts with label ভুঞাপুর. Show all posts

Saturday, November 22, 2025

টাঙ্গাইলের বাসাইল-সখীপুরের  এমপি প্রার্থীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের বাসাইল-সখীপুরের এমপি প্রার্থীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

 



 

নিজস্ব প্রতিবেদকঃ

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মন্ডলের সাথে টাঙ্গাইল- (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খানের অসৌজন্যমুলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার(২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূঞাপুর উপজেলা কমান্ড কার্যালয় থেকে এই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশে পরিণত হয়।

 

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান জাতি কোনোভাবেই মেনে নেবে না। তারা সারা দেশের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আহ্বান জানান।

 

 

ভূঞাপুর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. চান মিয়া বলেন,যে নাকি জাতির শ্রেষ্ঠ সন্তান,যে নাকি বীরমুক্তিযোদ্ধা। এই জাতি যাকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেছে।সেই সন্তান সেই খালেক মন্ডলের বিরুদ্ধে আমাদের বাসাইল-সখীপুরের এমপি প্রার্থী আহমেদ আযম খান কটুক্তি করেছেন।আজকে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।আপাময় জনসাধারণ এই কটুক্তির কারণে এই অসৌজন্যে আচরণের কারণে আমরা নিন্দা জানাচ্ছি।এবং তাকে যে বক্তব্যে রেখেছে সেই বক্তব্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহবান করছি।

 

 

এসময় সমাবেশে বক্তব্য দেন, জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, ভূঞাপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি সাজাহান কবীর লিটন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ভুটটু, ভূঞাপুর থানা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলমগীর প্রমুখ।