Showing posts with label ধনবাড়ী. Show all posts
Showing posts with label ধনবাড়ী. Show all posts

Tuesday, March 17, 2026

 টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩





নিজস্বপ্রতিবেদকঃ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার নল্যা গ্রামীণ ব্যাংক-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক 
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,ধনবাড়ী উপজেলার সেনবাড়ী এলাকার সিএনজিচালক আকবর আলী (৫৫), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি বাঙ্গালিপাড়া এলাকার ওমর ফারুক (৫০) এবং একই উপজেলার কামরাবাদ এলাকার খোকন মিয়া (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আকবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।



ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন,জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীর দিকে আসার সময় নল্যা গ্রামীণ ব্যাংক-সংলগ্ন এলাকায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।এতে চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহ থানায় নিয়ে এসে আইনী প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Thursday, August 7, 2025

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত

 




নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন,জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আল আমিন, মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া ও হাসিল মনিকাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. জুয়েল।


ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন,সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকায় বটলায় জামালপুর গামী একটি পিকআপের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Monday, July 7, 2025

 টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত



নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছে একজন।


সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে  ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হন আহত হয়।আহত তিনজনকে ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে গেছেন।