Showing posts with label সংবাদ. Show all posts
Showing posts with label সংবাদ. Show all posts

Saturday, September 20, 2025

 যারা ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি: আযম খান

যারা ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি: আযম খান




নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি। তারা দেশের অগণত্রান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়। তাদের বিষয়ে সমগ্র জাতির সাবধান হতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন অত্যান্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনে আলোচনা হয়- তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পিআরের প্রশ্ন কেউই তুলেনি। কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে দাবিও করেনি। এটা শুধুমাত্র আপার হাউজের দু-একটি দল দাবি করেছিল। বিএনপি বলেছে- এব্যাপারে জাতি প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে। তবে এই মুহূর্তে এটা চিন্তা করার অবকাশ নেই।

তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না। দেশটাকে উন্নয়নের পথে দেওয়া যাবে না, দেশের অর্থনীতির চাকা, এখন যেভাবে আছে তা বেশি দূর এগোনোর নয়। এই চাকা সচল হবে না। সম্মৃদ্ধির পথে যাবে না। তাই আমি মনে করি যে দু-একটি দল এই পিআর-এর কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দিফিকির করছে। সেটা ঠিক নয়। দেশের প্রশ্নে তাদেরকে নির্বাচনের মাঠে আসতে বলবো। পিআর-এর এই ধোয়া তোলা থেকে বিরত থাকতে বলবো। তাদের দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলবো। এর বাইরে দেশের গণতন্ত্র পথের যাত্রা ও নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট  দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান, আজিজুল ইসলাম বিজয় প্রমুখ। পরে তিনি উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

Monday, July 28, 2025

মঙ্গলবার টাঙ্গাইলে আসছেন কেন্দ্রীয় এনসিপি’র নেতারা

মঙ্গলবার টাঙ্গাইলে আসছেন কেন্দ্রীয় এনসিপি’র নেতারা

 












নিজস্ব প্রতিবেদকঃ




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 



সোমবার(২৮ জুলাই) বিকেলে সাড়ে ৪ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা এনসিপি।



পদযাত্রায় এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম,সদস্য সচিব আখতার হোসেন,দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।



সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে আগামীকাল মঙ্গলবার। এসময় প্রায় ২০ থেকে ২৫ হাজার লোকজনের সমাগম হবে বলে আশা করছি। 


পদযাত্রাটি সকাল সাড়ে ১০ টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে। পরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করা হবে।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ,কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য (অব:) মেজর সালাউদ্দিন ও  সাইফুল ইসলাম, জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল প্রমুখ।








Thursday, July 17, 2025

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 


নিজস্ব প্রতিবেদকঃ


গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসাইল উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠন। বৃহঃবার (১৭ জুলাই) বিকেলে বাসাইল বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা আমীর আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।


এসময় উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড চত্বরে এসে সমাবেশ করে। 


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এ্যাসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমীর আফজাল হোসেন,সেক্রেটারী আমিনুল ইসলামসহ অন্যরা।


 অধ্যাপক শফিকুল ইসলাম খান বলেন,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাদের পোষা সন্ত্রাসী বাহিনী দ্বারা গোপালগঞ্জে এনসিপি’র নেতাকমর্ীদের উপর যে হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই।আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এমন নারকীয় একটি ঘটনা ঘটানো হলো প্রশাসন এর দায় এড়াতে পারে না । এ ঘটনায় যারা জড়িত দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের দ্বায়িত্বহীনতা বা যদি তারা এঘটনায় কেউ সম্পৃক্ত থাকে সঠিক তদন্ত করে তাদেরকেও শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।


Thursday, June 12, 2025

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা টুকু

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা টুকু

 




নিজস্ব প্রতিবেদক :



কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সহধর্মিণী  নাসরিন সিদ্দিকী মারা যাওয়ায় কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে এবং সমবেদনা জানাতে তার বাসায় গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। 



বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান বিএনপির এই নেতা।



এরপর বাসায় বেশ কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান তিনি। টুকুকে কাছে পেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী খুশি হয়েছেন বলে জানিয়েছেন উপস্থিত লোকজন। 



এ সময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলার অন্যান্য নেতাকর্মীও সঙ্গে ছিলেন।



সুলতান সালাউদ্দিন টুকু বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে তিনি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় গিয়েছিলেন। 



এদিকে সুলতান সালাউদ্দিন টুকু স্ত্রী হারানো বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যা ফেসবুক দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।





গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলে ২৩ মে মস্তিকে অস্ত্রপাচার হয়। 



এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। 


Friday, June 6, 2025

গভীর রাতে ইউএনওর নেতৃত্বে  অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল  ধ্বংস

গভীর রাতে ইউএনওর নেতৃত্বে অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল ধ্বংস

 

 

 


নিজস্ব প্রতিবেদকঃ

 

টাঙ্গাইলের  বাসাইল উপজেলার  সদর ইউনিয়নে  মিরিকপুর  / রাশড়া বিলে  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না  জাল জব্দ  করে ধ্বংস করে  উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার ( জুন) রাত  টা থেকে রাত টা পর্যন্ত  উপজেলার  বাসাইল সদর  ইউনিয়নের মিরিকপুর / রাশড়া বিলে  অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়

 

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআকলিমা বেগম জানান, নিষিদ্ধ চায়না জালের যন্ত্রতন্ত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ৯০ টি চায়না জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

যার মূল্য প্রায় লাখ ৫০ হাজার টাকা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত ভাবে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বাসাইল থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।