Sunday, December 15, 2024

বাসাইল উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার।



 বাসাইল উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি  বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার।


বাসাইল টাঙ্গাইল প্রতিনিধি:


বাসাইল উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি  বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলালকে গ্রেফতার করেছে পুলিশ।

 শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করে বাসাইল থানা পুলিশ। গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই এলাকায় মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।


 পরে আজ রবিবার সাজ্জাদ হোসেন আলালকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


মোঃমিনহাজ উদ্দিন সুমন টাঙ্গাইল। 


শেয়ার করুন