Thursday, September 3, 2026

মির্জাপুরের সনাতন ধর্মাবলম্বীদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

মির্জাপুরের সনাতন ধর্মাবলম্বীদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

 



নিজস্ব প্রতিবেদক:

পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে মির্জাপুর উপজেলা বাসীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জাপুরের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।


শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি রইল জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে ঘুচে যাক আপনাদের জীবনের সব দুঃখ-কষ্ট। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ও আপনাদের পরিবারের সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক।


তিনি আরও বলেন, জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক এটাই প্রত্যাশা।


শুভ জন্মাষ্টমী!


বাসাইল নতুন সংবাদ

৩ সেপ্টেম্বর ২০২৬


সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন।

বাসাইলে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 



নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের বাসাইলে বিশেষ অভিযান চালিয়ে কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ।

বুধবার ( সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের মান্দারজানি গ্রামের জনৈক আলামিনের বসতবাড়ির পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার পাগলা থানার অললী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ওয়াসিম (২৮) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার কাজিমুদ্দিনের ছেলে মো. রুবেল (২৬)

পুলিশ জানায়, অভিযানে মোহাম্মদ ওয়াসিমের কাছ থেকে কেজি এবং মো. রুবেলের কাছ থেকে কেজিসহ মোট কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।


ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা নম্বর-০৫, তারিখ সেপ্টেম্বর ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬() ধারার ১৯() অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “মাদকের বিরুদ্ধে বাসাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


বাসাইল নতুন সংবাদ 

সেপ্টেম্বর ২০২৬

সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন।

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

 






নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের বাসাইলে গাঁজা সেবনের দায়ে সাখাওয়াত (৩২) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।


বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত সাখাওয়াত উপজেলার ময়থা গাছপাড়া এলাকার ইউসুফ সিকদারের ছেলে।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফরিদ আহমেদের নেতৃত্বে এএসআই রুবেল মিয়া, কনস্টেবল জিকরুল ও জাকির হোসেনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় সাখাওয়াতকে আটক করা হয়।


পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।


বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফরিদ আহমেদ।


বাসাইল নতুন সংবাদ

৩ সেপ্টেম্বর ২০২৬


সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন।



Wednesday, September 2, 2026

মির্জাপুরের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

মির্জাপুরের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত



নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।


এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।


এদিকে, আবুল কালাম আজাদ সিদ্দিকী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি মির্জাপুর তথা দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


বাবা খাবেন, ব্যবসা করবেন আর বিএনপি করবেন; তা হবে না: সালাম পিন্টু

বাবা খাবেন, ব্যবসা করবেন আর বিএনপি করবেন; তা হবে না: সালাম পিন্টু

 



নিজস্ব প্রতিবেদকঃ
 
বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আর বিএনপি করবেন; তা হবে না। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না বলে জানিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, জিয়াউর রহমান বলেছিলেন, মাদক সেবন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করা যাবে না। সারা দেশে মাদক বাসা বেঁধেছে। মাদককে না বলতে হবে। সমস্ত প্রকার মাদক বন্ধ করতে হবে। দেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ যারা বুকে ধারণ করবেন, তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। জিয়াউর রহমানের আদর্শের যারা আছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এমপি সালাম পিন্টু বলেন, তারেক রহমান বলেছেন, চাঁদাবাজি করলে বিএনপি করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজকে দমন করতে হবে।

চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু আমাদের দিকে তাকিয়ে থাকলে হবে না। যার যার জায়গা থেকে চাকরির জন্য চেষ্টা চালাতে হবে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।