নিজস্ব
প্রতিবেদকঃ
আসন্ন
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। এরই ধারাবাহিকতায় কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মোঃ মামুন অর রশীদ খান
মামুন পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
নির্বাচনকে
সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটার ও সাধারণ মানুষের
সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং গণসংযোগ করছেন। গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা
শোনা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করছেন।
দুইবার
চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মামুন অর রশীদ খান
মামুনের গণসংযোগকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। দীর্ঘদিনের পরিচিতি ও জনপ্রতিনিধি হিসেবে
তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করছেন।
এ
সময় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে
আবারও কাঞ্চনপুর ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ চান। ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তার প্রধান লক্ষ্য।
গণসংযোগকালে
তিনি কাঞ্চনপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও সাধারণ মানুষের
দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা
করেন।
