Showing posts with label নিখোঁজ সংবাদ. Show all posts
Showing posts with label নিখোঁজ সংবাদ. Show all posts

Sunday, September 6, 2026

বাসাইল তিন রাস্তার মোড়ে পরিচয়হীন শিশুকন্যা উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

বাসাইল তিন রাস্তার মোড়ে পরিচয়হীন শিশুকন্যা উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

  



নিজস্ব প্রতিবেদক


টাঙ্গাইলের বাসাইল উপজেলার তিন রাস্তার মোড় এলাকা থেকে এক পরিচয়হীন শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে শিশুটিকে বাসাইল তিন রাস্তার মোড় এলাকায় পাওয়া যায়।


জানা গেছে, শিশুটি তার পরিচয় ও ঠিকানা সম্পর্কে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে। এ কারণে এখনো তার প্রকৃত পরিচয় ও পরিবারের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি।


শিশুটিকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবার ও স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে জরুরি ভিত্তিতে বাসাইল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


শিশুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।


📞 যোগাযোগ: ০১৩২০০৯৬৪৯৫


শিশুটির পরিবারের কাছে পৌঁছে দিতে নিউজটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল।


Wednesday, June 24, 2026

বাসাইলে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিশু ইয়ামিন, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

বাসাইলে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিশু ইয়ামিন, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

 



নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান মধ্যপাড়া এলাকার ইয়ামিন নামে এক শিশু মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


পরিবার সূত্রে জানা যায়, ইয়ামিন উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান মধ্যপাড়া এলাকার বাসিন্দা রায়হানের ছেলে। সে স্থানীয় বাদিয়াজান মদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গত ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার) আসরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


কেউ ইয়ামিনের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


যোগাযোগ: ০১৬১২-৪৮৭২৯৮

অভিভাবক: রায়হান

কাকা: মো. রিফাত সিকদার


পরিবারের পক্ষ থেকে শিশুটির দ্রুত সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি সংবাদটি বেশি বেশি শেয়ার করে ইয়ামিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।