Thursday, August 13, 2026

গাছের সঙ্গেও সমঝোতা! ২০ মেহগনি গাছের টেন্ডার নিয়ে বাসাইলে আলোচনা-সমালোচনা

 



 

নিজস্বপ্রতিবেদকঃ

গাছের সঙ্গেও যেন সমঝোতা যাকে বলা যায়, গাছে গাছে সম্পর্ক! টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কিম্মত আলী-গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ে ২০টি মেহগনি গাছের টেন্ডার নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

 

জানা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে থাকা ২০টি মেহগনি গাছ নিলামের জন্য টেন্ডার আহ্বান করা হয়। গাছগুলোর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় প্রায় লাখ টাকা। টেন্ডারে অংশ নিতে মোট ২৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান নিলামের ডাকপত্র (ডাক) ক্রয় করলেও শেষ পর্যন্ত মাত্র -৬টি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়।

 

পরে সংগ্রাম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান লাখ হাজার টাকা দরে নিলামে বিজয়ী হয়।

 

তবে নিলামে ডাকপত্র ক্রয় করা অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই শেষ পর্যন্ত নিলামে অংশ না নেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন আলোচনা তৈরি হয়েছে। ২০টি মেহগনি গাছের প্রকৃত বাজারমূল্য কত হতে পারে এবং নিলাম প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।

 

এদিকে, বিষয়টি নিয়ে বাসাইলজুড়ে গাছের সঙ্গেও সমঝোতা এমন নানা মন্তব্য আলোচনা ছড়িয়ে পড়েছে। তবে নিলাম প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজনীয় যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


শেয়ার করুন