Showing posts with label ফুটবল খেলা. Show all posts
Showing posts with label ফুটবল খেলা. Show all posts

Tuesday, June 23, 2026

আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ ঘিরে ফুটবল উন্মাদনা: কাঞ্চনপুর কাঁঠালতুলি বাজারের স্বপ্নের চা স্টলে দর্শকদের উপচে পড়া ভিড়

আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ ঘিরে ফুটবল উন্মাদনা: কাঞ্চনপুর কাঁঠালতুলি বাজারের স্বপ্নের চা স্টলে দর্শকদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাঁঠালতুলি বাজারে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করতে ফুটবলপ্রেমীদের ব্যাপক সমাগম দেখা গেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে কেন্দ্র করে এলাকার জনপ্রিয় আড্ডাস্থল স্বপ্নের চা স্টল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। খেলা শুরু হওয়ার আগ থেকেই বিভিন্ন বয়সের দর্শকরা সেখানে জড়ো হতে থাকেন।

ম্যাচ চলাকালে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও প্রিয় দলের প্রতি সমর্থন পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। ফুটবলপ্রেমীরা একসঙ্গে খেলা উপভোগ করে দারুণ আনন্দ প্রকাশ করেন। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার এই আকর্ষণীয় ম্যাচ ঘিরে স্বপ্নের চা স্টল যেন পরিণত হয়েগেছে এক ক্ষুদ্র ফুটবল স্টেডিয়ামে।