Saturday, May 31, 2025

বাসাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

 



নিজস্ব প্রতিবেদকঃ



‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পলিত হয়েছে।


শনিবার(৩১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) যৌথভাবে এ কর্মসুচির আয়োজন করে। 



উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী,নাটাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান,স্মরণি মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনজু রানী প্রামাণিক সহ প্রমুখ। পরে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



শেয়ার করুন