ঘাটাইলে অটোরিক্সার ধাক্কায় শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় আল আমিন (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার(১২ মে) দুপুরে উপজেলা কুলিয়া জামালপুর মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলা খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে।
সে বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান, প্রথম শ্রেণীর শিক্ষার্থী আলামিন প্রান্তিক মুল্যায়ন মুখ পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল।
রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ধাক্কা দিলে সে ছিটকে পরে যায়। এতে সে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে গুরুতর অবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

