Tuesday, September 2, 2025

টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন জব্দ,দোকানের মালিককে জরিমানা

 









নিজস্ব প্রতিবেদকঃ



টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজারে একটি দোকানে ২ হাজার ৬৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। 



সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে দোকান মালিককে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।



টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে এই জরিমানা করেন।পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে ও র‍্যাব-১৪ এর টিম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।



টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে পলিথিন জব্দ করা হয়েছে।পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইলে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
















শেয়ার করুন