Tuesday, February 17, 2026

বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে ৫ বছরে 'বাসাইল নতুন সংবাদ ডটকম

 '



নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে 'বাসাইল নতুন সংবাদ ডটকম' এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


চ্যানেল আই-এর টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান মামুন অর রশীদ খান মামুন।




এসময় বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূইয়া সোহেল, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক মো. নাসির মিয়া, সাহিত্যে সম্পাদক ও বাসাইল নতুন সংবাদ ডটকমের সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন, ইউপি সদস্য তাসলিমা প্রমুখ উপস্থিত ছিলেন।


গৌরব সাফল্যে আর পাঠকের আস্থা ও ভালোবাসায় বাসাইল নতুন সংবাদ ডটকম ৪ বছর পূর্ণ করে ৫ তে পা রাখল


শেয়ার করুন