|
ads
  • ৭ই মার্চ না হলে স্বাধীনতা যুদ্ধ হতো না: কাদের সিদ্দিকী




    নিজস্বপ্রতিবেদকঃ

    কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,৭ই মার্চ একটা ঐতিহাসিক দিন। এই ৭ই মার্চ না হলে স্বাধীনতা যুদ্ধ হতো না। স্বাধীনতা যুদ্ধ না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আজকের এই অবস্থানে আসতে পারতাম না। আমাদের অনেক দুর্বলতা আছে। সফলতাও আছে। সেই জন্য আজকে ৭ই মার্চ দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম এবং সৌভাগ্য যে আমাদের মাহে রমজানও চলছে দেশবাসীর কাছে আহ্বান করবো বাংলাদেশ থাকলে ৭ই মার্চ থাকবে,৭ই মার্চ থাকলেই বাংলাদেশ থাকবে। পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকটি বক্তৃতার মধ্যে অন্যতম ৭ই মার্চের ভাষণ।






    শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের শালগ্রামপুর সোনার বাংলা মৎস্য ও কৃষি খামারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।






    কাদের সিদ্দিকী বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের জন্য এক ঐতিহাসিক দিকনির্দেশনা ছিল। বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জন করে। 



    তিনি আরও বলেন,৭ই মার্চের বক্তৃতা যখন আমরা শুনতাম,মুক্তিযুদ্ধের সময় আমাদের মনে হতো যে প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, কোন দিকে তাকিয়ে কোন অভাব হতো না। অস্ত্রের দরকার খাদ্যের দরকার মানুষকে দেখা শোনার দরকার মানুষের পাশে দাঁড়ানোর দরকার সবকিছু ছিল। এই মহান ভাষণের মধ্যে আমার কষ্ট আমরা সত্যকে সত্য বলতে পারি। সবাই নিজে করি। আমরা নিজেরা সবকিছু করতে পারি না। 

    তিনি বলেন,সবার অবদানকে আমরা যদি স্বীকার করতে পারি। তবেই সে আমাদের সার্থকতা। আজকের এই মহান দিনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন বঙ্গবন্ধুকে বেহেস্তবাসী করেন। আমাদের দেশ বাংলাদেশকে রহমত ও বরকত দান করেন। 





    এ সময় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালে ক হিটলু,সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুস সবুর খান,বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও  সাবেক মেয়র রাহাত হাসান টিপু উপস্থিত ছিলেন।