Saturday, July 18, 2026

বাসাইল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ীদের অঙ্গীকার—শিক্ষক সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন

 



 

নিজস্বপ্রতিবেদকঃ

 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাসাইল উপজেলা শাখার নির্বাচনে বিজয়ী হয়ে শিক্ষক সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সভাপতি বাশিরুল ইসলাম বাদল সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিয়া।

 

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় বাশিরুল ইসলাম বাদল বলেন, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। তাঁর অশেষ করুণায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাসাইল উপজেলার সম্মানিত শিক্ষকদের ভোটে আমি বিজয়ী হয়েছি। জন্য উপজেলার সকল শিক্ষক, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা আমার পরিচিত শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তিনি আরও বলেন, এই বিজয় বাসাইল উপজেলার সকল শিক্ষক সমাজের বিজয়। বিশেষ করে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা ছিলেন, তাঁরা অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় দুইজন ব্যক্তি। তাঁরা অত্যন্ত সুনাম সফলতার সঙ্গে বাসাইলকে প্রতিনিধিত্ব করেছেন। আমি তাঁদের সঙ্গে নিয়ে বাসাইলের শিক্ষক সমাজের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে ইতিবাচক পরিবর্তন আনা। পরিবর্তনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

 

অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিয়া বলেন, সর্বপ্রথম আমি বাসাইল উপজেলার সকল সাধারণ শিক্ষককে কৃতজ্ঞতা জানাই। তাঁরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। পাশাপাশি আমার নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তিনি বলেন, সাধারণ শিক্ষকবৃন্দ আমাকে ভালোবেসে যে ভোট দিয়েছেন এবং যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন, আমি আগামী চার বছর দায়িত্ব পালন করে সেই ভালোবাসার মর্যাদা রাখতে চাই। চার বছর পর যেন তাঁদের ভালোবাসা নিয়েই দায়িত্ব থেকে বিদায় নিতে পারিএটাই আমার প্রত্যাশা।

 

মো. মনিরুজ্জামান মিয়া আরও বলেন, আমি মাঠপর্যায়ের একজন কর্মী হিসেবে শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। তাই তাঁদের মনের কথা, চাওয়া-পাওয়া সমস্যাগুলো আমি জানি। আগামী চার বছরে শিক্ষকদের সর্বোচ্চ চাওয়া-পাওয়া পূরণে কাজ করার চেষ্টা করব। শিক্ষক অফিসের দুর্নীতি শিক্ষকদের হয়রানি প্রতিহত করতে আমি সবসময় সোচ্চার থাকব।

 

তিনি আরও বলেন, আমার শিক্ষকবৃন্দ বিপদে-আপদে যেকোনো সময়, দিন-রাত যখনই আমাকে স্মরণ করবেন, তাঁদের জন্য আমার সেবার দুয়ার সবসময় খোলা থাকবে। তাঁদের পাশে দাঁড়ানোই হবে আমার দায়িত্ব।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, আজকের নির্বাচনে যারা বিজয়ী যারা পরাজিত হয়েছেন, আমরা সবাই ভাই ভাই। পরাজিত প্রার্থী, সিনিয়র শিক্ষক এবং পিতৃতুল্য অভিভাবকতুল্য শিক্ষকদের সঙ্গে নিয়ে বাসাইল উপজেলার শিক্ষক পরিবারের উন্নয়ন কল্যাণে সর্বোচ্চটা করার চেষ্টা করব।

 

সবশেষে তিনি সকল শিক্ষক শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।


শেয়ার করুন