Thursday, August 6, 2026

বাসাইলে মাদক সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ

 টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাদক সেবনের দায়ে আনন্দ রাজবংশী (৩৭) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 পুলিশ সূত্রে জানা যায়, বাসাইল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ আগস্ট ২০২৬ তারিখে উপজেলার বাঐখোলা এলাকায় মাদক সেবনরত অবস্থায় আনন্দ রাজবংশীকে আটক করে। তিনি উপজেলার মটরা গ্রামের বাসিন্দা এবং কালাচাঁন রাজবংশীর ছেলে।

 আটকের পর ঘটনাস্থলেই বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিয়ান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


 পরবর্তীতে ৬ আগস্ট ২০২৬ তারিখে দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


 এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

শেয়ার করুন