Tuesday, August 18, 2026

বাসাইলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

 



নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে  শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয়টির হলরুমে এ সভার আয়োজন করা হয়।


বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন মিয়ার সভাপতিত্বে এসময়  

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সফিকুল ইসলাম লোটাসসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া।



সভায় নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বাড়ানো, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সন্তানদের পড়াশোনা ও আচরণগত উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন বক্তারা।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং ভবিষ্যতে ভালো করার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।


সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন এবং এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।


শেয়ার করুন