নিজস্ব
প্রতিবেদক:
টাঙ্গাইলের
বাসাইলে গভীর রাতে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেলেও জবাই করা তিনটি ঘোড়া ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায়
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার
(৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে
থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বর্ণীকিশোরী এলাকার ওই নির্জন পরিত্যক্ত
বাড়িতে দুর্বৃত্তরা ১০টি ঘোড়া নিয়ে এসে জবাই করে। এর মধ্যে সাতটি
ঘোড়ার মাংস নিয়ে যেতে সক্ষম হলেও তিনটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারেনি। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, হাড় ও চামড়া পড়ে
থাকতে দেখেন।
স্থানীয়দের
ধারণা, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে নির্জন ওই বাড়িতে জবাই
করা হয়েছে। ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা তিনটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়
বাসিন্দা মফিজ বলেন, “সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় আমরা
উদ্বিগ্ন। বাজার থেকে গরুর মাংস কিনতেও মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে।
বাসাইল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা, রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে এখানে জবাই করা হয়েছে। এ ঘটনায় আইনগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন।
