নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের
বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামে মা মনসা পূজাকে
ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। বুধবার সকাল থেকেই সৈদামপুর হাটখোলার উত্তর পাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। রঙিন নৌকা নিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এ আয়োজন দেখতে
বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমেছে।
২০২৬
সালের মূল মা মনসা পূজা
১৮ আগস্ট, মঙ্গলবার পালিত হয়েছে। এছাড়া নাগ পঞ্চমী উপলক্ষে ১৭ আগস্ট, সোমবারও
দেশের বিভিন্ন স্থানে মা মনসা দেবীর
আরাধনা করা হয়। বাংলা অঞ্চলের লোকাচার ও প্রথা অনুযায়ী
শ্রাবণ সংক্রান্তিতেও মা মনসার পূজা
বিশেষ গুরুত্ব বহন করে।
সেই
ঐতিহ্যের ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই সৈদামপুর হাটখোলার উত্তর পাশে শুরু হয় নৌকা বাইচসহ
নানা আয়োজন। বিভিন্ন রং ও আকৃতির
নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয়রা। নৌকা বাইচকে ঘিরে তাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
পূজাকে
কেন্দ্র করে সকাল থেকেই হাটখোলা এলাকা মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ
করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ছুটে আসছেন।
স্থানীয়রা
জানান, প্রতিবছর মা মনসা পূজাকে
ঘিরে এ ধরনের আয়োজন
গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন
প্রজন্মের কাছে তুলে ধরছে। আনন্দ-উৎসবের পাশাপাশি এ আয়োজন স্থানীয়
মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন
আরও দৃঢ় করে।
এদিকে
নৌকা বাইচকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ঢংগের দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় এবং নৌকাগুলোর প্রতিযোগিতা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে
স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আবহ।
