আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাদের সিদ্দিকী - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাদের সিদ্দিকী

     




    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম গভীর শোক প্রকাশ করেছেন।

     তিনি আরো বলেন, বাংলাদেশের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি যে আপোষহীন সংগ্রামী ভূমিকা পালন করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


     তাঁর আপোষহীন দৃঢ়তার দৃষ্টান্ত আগামী দিনের সকল গনতান্ত্রিক আন্দোলনের পাথেয় হয়ে থাকবে। কৃষক শ্রমিক জনতা লীগ সহ দেশের সকল আপামর সাধারণ মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।