এখনো ভোটের পরিবেশ তৈরি করা সেটা হয় নাই:বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
নিজস্বপ্রতিবেদকঃ
আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন,শেখ হাসিনা তিনবার মানুষকে ভোট দিতে না দিয়ে যে
অপরাধ করেছেন, আজকে যারা আছেন, তারাও যদি সেই অপরাধ করেন—তাহলে শেখ হাসিনার চাইতে বাইরে তারা কেউ না। আমার কাছে মনে হয়েছে, এখনো ভোটের পরিবেশ তৈরি করা সেটা হয় নাই।
বৃহস্পতিবার
(৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে নিজ বাস ভবনে এক সাক্ষাৎকারে তিনি
এসব কথা বলেন।
বঙ্গবীর
কাদের সিদ্দিকী বলেন,বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। আমার কাছে এখনো মনে হয় না, সম্পূর্ণ
ভাবে মানুষ ভোট দিতে যাবে এবং ভোট দিতে পারবে।
কৃষক
শ্রমিক জনতা লীগ এই অন্তবর্তী সরকার
অধীনে কেন নির্বাচনে যাচ্ছেন না এমন প্রশ্নের
জবাবে তিনি বলেন,আর সেই কারণে
গামছার দল কৃষক শ্রমিক
জনতালীগ নির্বাচনে অংশ নেয় নাই। তবে, নির্বাচন সুষ্ঠু হোক পর্যাপ্ত ভোটার ভোট দিক।আমাদের শিক্ষা হোক এটা আমি চাই।
