৬৩ বছরের পুরাতন মসজিদ পুনঃনির্মানের উদ্বোধন
নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের
বাসাইলে ৬৩ বছরের পুরাতন
একটি জামে মসজিদ নতুন করে নির্মানের লক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৯ জানুয়ারী) পৌরএলাকার
৩নং ওয়ার্ডের উত্তর মধ্যপাড়া জরাশাহীবাগ জামে মসজিদে জুমআ নামাজ শেষে মসজিদ মাঠে সমাজবাসীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়।
মসজিদ
পরিচালনা কমিটির আহবায়ক আবু বকর খান শুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ড. রেজাউল করিম
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. তৌফিক ইফতেখার খান শুর টিপু।
কমিটির
সদস্যসচিব হেদায়েত আলী খান শুর শোভা জানান, প্রয়াত মণ্টুমিয়া চেয়ারম্যান ১৯৬২ সালে মসজিদের জন্য জায়গা বরাদ্দ দেন এবং স্থানীয়দের নিয়ে মসজিদটি নির্মানকাজ শুরু করেন।পরবর্তীতে স্থানীয়রা এটির পাকাকরণ কাজ শেষ করেন ।
সম্প্রতি মসজিদের জায়গা সংকট, দেয়াল,ছাদ,পলেস্তার খসেপড়াসহ বিভিন্ন সমস্যা শুরু হয়। এতে সমাজবাসী উদ্দ্যোগ নিয়ে পুরাতন মসজিদটি ভেঙ্গে তিনতলা বিশিষ্ট নতুন মসজিদ নির্মানের কাজ শুরু করেন।
