|
ads
  • নির্বাচনকে কেন্দ্র করে বাসাইলে যৌথ বাহিনীর টহল জোরদার

     



    নিজস্বপ্রতিবেদকঃ


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমনে নিরাপত্তার স্বস্তি নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করেছে যৌথবাহিনী।

    রোববার( ফেব্রুয়ারি ) বাসাইল উপজেলার বিভিন্ন স্থানে যৌথ টহল পরিচালনা করা হয়। যানবাহন ব্যবহার করে বিভিন্ন গ্রাম বাজার এলাকায় টহল দেওয়া হয়। সময় টহলরত সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে ধরনের টহল কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।