Monday, March 30, 2026

বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 



নিজস্ব প্রতিবেদকঃ


​টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘন্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 


রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১১:৪০ মিনিটে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


​আটককৃতরা হলেন– হোসেন মিয়ার ছেলে মো. রাসেল মিয়া ওরফে রুবেল (২৭) ও মজনু মিয়ার ছেলে তুহিন মিয়া (২০)। তারা উভয়ই কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামের বাসিন্দা। 


​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি চৌকস দল কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া-মাঝিপাড়া গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক ঈমান উদ্দিনের পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে রাসেলের কাছ থেকে ৭ পিস এবং তুহিনের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল।


এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় বাসাইল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে 



বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন,  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন