বাসাইলে জমির সীমানা নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত ৫
নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের
বাসাইলে জমির সীমানা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয়
পক্ষের অন্তত ৫ জন আহত
হয়েছেন।
শনিবার
(১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
রাশড়া পশ্চিম পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা
ঘটে।
স্থানীয়
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ মিয়া এ ঘটনার সত্যতা
নিশ্চিত করেছে।
স্থানীয়
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানার পাশে গরুর মলমূত্র ফেলা নিয়ে দুই প্রতিবেশীর মাঝে তর্কাতর্কি হতো। কিন্তু আজকে দুপুরে ওই স্থানে সুজন
মিয়া গর্ত খনন করতে গেলে প্রতিবেশী বেলায়েত হোসেন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতরা
হলেন- বাসাইল সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
রাশড়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে বেলায়েত হোসেন (৫২), মিজানুর রহমানের ছেলে সিয়াম আহমেদ (১৫) এবং অপরদিকে টুনু মিয়ার ছেলে সুজন মিয়া (৬২), সুজন মিয়ার ছেলে শিমুল মিয়া (৩২) ও শিমুল মিয়ার
স্ত্রী রুমা (২৮) । এতে বেলায়েত
হোসেনের নাতি সিয়াম আহমেদ গুরুতর আহত হয়েছেন।
বাসাইল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানসুরা উম্মে সালমা বলেন, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে একাধিক ক্ষত রয়েছে। লোহা জাতীয় কোনও বস্তু দিয়ে তাদের আঘাত করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের ৪ জন শঙ্কামুক্ত।
আর গুরুতর আহত সিয়াম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
