Wednesday, April 8, 2026

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

 


নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, বাসাইল থানার এসআই জয়ন্ত মজুমদারের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর পশ্চিমপাড়ায় শাহিন খানের বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তানভীর মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত তানভীর মিয়া একই এলাকার আছর উদ্দিন মিয়া ওরফে ভুলুর ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


 পুলিশ জানায়, তানভীর একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।


বুধবার (৮ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ।


শেয়ার করুন