নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের
বাসাইলে পুলিশের বিশেষ অভিযানে ৪৪ পিস ইয়াবা
ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার
(৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে
বাসাইল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ
জানায়, বাসাইল থানার বিশেষ অভিযানিক টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের
দায়িত্ব পালনকালে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের করটিয়াপাড়াগামী কৈচুরী তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ৪৪
পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা
হলেন—মো. ইয়াহিয়া ওরফে ইয়ামিন (২২), পিতা—মো. আমির হক এবং আসলাম
সরকার সানিম (২৩), পিতা—লাল্টু সরকার। তারা উভয়েই বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা।
এ
ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা নং-০৩, তারিখ
৬ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)
স্মরণীর ১০(ক)/৩৮
ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পরে
প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাসাইল
থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং
মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইল নতুন
সংবাদ।
