Thursday, October 15, 2026

বাসাইল থানা পুলিশের তৎপরতায় ৩০ মিনিটে উদ্ধার হলো ঢাকার শিক্ষার্থীর হারানো ল্যাপটপ

 


নিজস্ব প্রতিবেদক : 


ঢাকা থেকে বাসযোগে রংপুর যাওয়ার পথে ব্যাগের সঙ্গে অদলবদল হয়ে যাওয়া একটি ডেল ল্যাপটপ মাত্র ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করেছে টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ। পরে উদ্ধার করা ল্যাপটপটি প্রকৃত মালিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিন হোসেন আইকনের কাছে হস্তান্তর করা হয়েছে।


পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে মাহিন হোসেন আইকন ঢাকা থেকে বাসযোগে নিজ বাড়ি রংপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসাইল থানা এলাকায় অন্য এক যাত্রীর ব্যাগের সঙ্গে তাঁর ব্যাগটি ভুলবশত অদলবদল হয়ে যায়। এতে তাঁর ব্যবহৃত ডেল ল্যাপটপটি অন্য যাত্রীর কাছে চলে যায়।


বিষয়টি বুঝতে পেরে মাহিন হোসেন আইকন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরকে মুঠোফোনে অবহিত করেন। খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয় বাসাইল থানা পুলিশ।


পরবর্তীতে আজ ১৫ অক্টোবর ২০২৬ তারিখে উদ্ধার করা ল্যাপটপটি প্রকৃত মালিক মাহিন হোসেন আইকনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মাহিন হোসেন আইকনের পিতা আবুল হাসান। তাঁদের বাড়ি রংপুর জিরো পয়েন্ট এলাকায়।


দ্রুততম সময়ে হারানো ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় বাসাইল থানা পুলিশের তৎপরতা ও আন্তরিকতার বিষয়টি উঠে এসেছে।


আলমগীর কবির

অফিসার ইনচার্জ (ওসি)

বাসাইল থানা, টাঙ্গাইল।



শেয়ার করুন