নিজস্ব
প্রতিবেদক:
শারদীয়
দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে
উদ্যাপন নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানা
এলাকার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য
সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
পরিদর্শনকালে
তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা
পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বরত
পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে
দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়, যাতে পূজার সময় সর্বসাধারণ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন।
এ
সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের
ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।
পরিদর্শনকালে
টাঙ্গাইলের জেলা প্রশাসক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য পুলিশ
কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।