|
ads
  • এক রাতে তিন বাড়িতে চুরি, বাসাইলে আতঙ্ক

     





     

    নিজস্ব প্রতিবেদকঃ

     

    টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নম্বর ওয়ার্ডে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সর্বশেষ এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া গত এক সপ্তাহে একই এলাকায় মোট নয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাড়িগুলোতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ধারাবাহিক এসব চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

     

    ভুক্তভোগীরা জানান, রাতের আঁধারে চোরেরা বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে ফেলে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ার আগেই চোরেরা দ্রুত পালিয়ে যায়।

     

    একাধিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাতে টহল জোরদারের দাবি জানিয়েছেন।

    বিষয়ে বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

     

     

     জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি এলাকাবাসীকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।