Wednesday, October 14, 2026

টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

 





নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়ুব আলী। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবার আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং নিজেদের মেধা ও মনন প্রকাশের সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলা এবং সাংস্কৃতিক মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষাঙ্গনে আনন্দময়, সৃজনশীল ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং কলেজের সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

শেয়ার করুন