নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান মধ্যপাড়া এলাকার ইয়ামিন নামে এক শিশু মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ইয়ামিন উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান মধ্যপাড়া এলাকার বাসিন্দা রায়হানের ছেলে। সে স্থানীয় বাদিয়াজান মদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গত ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার) আসরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কেউ ইয়ামিনের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৬১২-৪৮৭২৯৮
অভিভাবক: রায়হান
কাকা: মো. রিফাত সিকদার
পরিবারের পক্ষ থেকে শিশুটির দ্রুত সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি সংবাদটি বেশি বেশি শেয়ার করে ইয়ামিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
