Showing posts with label কালিহাতী. Show all posts
Showing posts with label কালিহাতী. Show all posts

Friday, July 18, 2025

কালিহাতীতে সাবেক কাউন্সিলসহ ৭ জুয়াড়ী আটক

কালিহাতীতে সাবেক কাউন্সিলসহ ৭ জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। 

অভিযানে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার মশাজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে আঃ আজিজ (৫২), এলেঙ্গা গ্রামের মৃত মহর বেপারীর ছেলে মোঃ আনছের আলী (৬০), একই গ্রামের মৃত নলনীর ছেলে সুমন বনিক (৪২), বানিয়াবাড়ী গ্রামের মৃত দুলু শেখের ছেলে মোঃ আমজাদ হোসেন (৬৭), এলেঙ্গা গ্রামের মৃত সুবল চন্দ্র শেখের ছেলে অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), একই এলাকার মৃত সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার (৫৫), বাঁশি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল হালিম (৫৩), পৌলি গ্রামের মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে মোঃ হযরত আলী (৭৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, “জুয়া খেলায় লিপ্ত থাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার এলেঙ্গা বলাই ঠাকুরের টিনের ছাপড়া ঘর থেকে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, একটি কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত ৩ সেট তাস উদ্ধার করা হয়েছে। 

পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tuesday, July 1, 2025

কালিহাতীতে নকল সরবরাহের সময় কলেজ ছাত্রদল সভাপতি আটক

কালিহাতীতে নকল সরবরাহের সময় কলেজ ছাত্রদল সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদকঃ 

টাঙ্গাইলের কালিহাতীতে চলমান এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় আটক হয়েছেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদল সভাপতি মৃদুল হাসান।

 মৃদুল হাসান একই কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্রে নকল সরবরাহের সময় তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। 

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহনের জন্য লিখিতভাবে বলা হয়েছে।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মজিবর রহমান জানান, ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। এ্যসিল্যান্ড স্যার ও কলেজের সিনিয়র স্যারদের পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আটককৃত মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thursday, June 5, 2025

বাসাইলে দুই লাখ ৫০ হাজার টাকার চায়না জাল ধ্বংস

বাসাইলে দুই লাখ ৫০ হাজার টাকার চায়না জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রসাশন।

বুধবার (৪ জুন) রাত  ১০ টা থেকে রাত ২ টা পর্যন্ত উপজেলার কাউলজানি  ইউনিয়নের সেহরাইল বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআকলিমা বেগম জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ৫০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বাসাইল থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

Friday, May 23, 2025

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে  বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:   টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে  বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১০জন। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার মুলিয়া নামক স্থানে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন,ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ গামী প্রান্তিক বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।এসময় ঘটনাস্থলে দুজন মারা যায়।

এ সময় আন্তত ১০/১২ জন আহত হয়েছে।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Sunday, May 18, 2025

টাঙ্গাইলে মুরগির ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

টাঙ্গাইলে মুরগির ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

 টাঙ্গাইলে মুরগির ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া নামক স্থানে এক মুরগির ফার্ম কর্মচারীকে জবাই  করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫)  দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে। আজ রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফার্মের মালিককে জানায়,মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ফার্ম মালিক মোরশেদ আলম জানান,প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আখতারুল হক। তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। বোববার সকালে খবর পান তার ফার্মের পিছনের মরদেহ পড়ে আছে।   কালিহাতী অফিসার ইনচার্জ (ওসি)) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করছে শনিবার রাতের যেকোন সময় ফার্মে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই ফার্মের পিছনে ডেনের মধ্যে ফেলে রেখে যায়।  তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

Saturday, May 17, 2025

 কালিহাতীতে ঘরের সিঁধ কেটে নারীকে শ্বাসরোধ করে হত্যা

কালিহাতীতে ঘরের সিঁধ কেটে নারীকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতীতে খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের পশ্চিমপাড়ার রেললাইন সংলগ্ন তার ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। প্রায় ১০-১২ বছর আগে সে মারা যায়। তিনি যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন একটি বাড়িতে একাই বসবাস করতো। তার কোনো সন্তান নেই। তবে আসাদুজ্জামান নামে তার একটি পালিত ছেলে রয়েছে। 

ছেলে আসাদুজ্জামান বলেন, গত ১৩ মে বাড়িতে এসে তিনি মাকে দেখে গেছেন। দুইদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকাল ১১ টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ ও সিঁধ কাটা দেখতে পান। তার মা শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তার মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করছেন, তার মাকে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।

Sunday, May 11, 2025

টাঙ্গাইলের কালিহাতীতে মো. রায়হান (২৮) হত্যা মামলায় অভিযুক্ত আসামী মো. রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

টাঙ্গাইলের কালিহাতীতে মো. রায়হান (২৮) হত্যা মামলায় অভিযুক্ত আসামী মো. রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

 টাঙ্গাইলে যুবক হত্যায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের কালিহাতীতে মো. রায়হান (২৮) হত্যা মামলায় অভিযুক্ত আসামী মো. রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রুবেল কালিহাতীর রামপুর হিন্দুপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, মো. রায়হানের সাথে মুন্নি আক্তারের সাথে প্রেম ভালবাসার মাধ্যমে বিয়ে হয়। তাদের বিবাহের পর থেকে মুন্নির ভাই মো. জনিসহ অন্যান্য আসামীদের সাথে শত্রুতা শুরু হয়। পূর্ব শত্রুতার জেরে আসামি মো. জনি অন্যান্য আসামীদের সহায়তায় রায়হানকে প্রায়ই মারপিট করত।

 বিভিন্নভাবে খুন করার হুমকি দিত। এরই প্রেক্ষিতে গত ৫ মে রাতে টাঙ্গাইলের কালিহাতি কোকরাইলের হযরত আলীর পতিত জমিতে রায়হানকে আসামী রুবেলসহ অন্যান্য আসামীরা ধারালো দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে গুরুতর রক্তাত্ত জখম করে হত্যা করে। এ ঘটনায় রায়হানের বাবা বাদি হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, শুক্রবার মাঝ রাতে রাজশাহী র‌্যাব-৫ এর সহযোগিতায় নাটোর নলডাংগার খাজুরা ইউনিয়নেরর দুর্লভপুর গ্রাম রুবেলকে গ্রেপ্তার করা হয়। শনিবার আসামী রুবেলকে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tuesday, May 6, 2025

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

 টাঙ্গাইলে রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইব্রাহিম (৩৫)। সে কালিহাতী উপজেলার রামপুর হাটিপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।

ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই মামলার ২নং আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে কালিহাতী উপজেলার রামপুর কুকরাইল গ্রামের বাদল মিয়ার ছেলে রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় ইব্রাহিম ও তার সহযোগীরা।

 নিহত রায়হান মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। এছাড়া তিনি আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

 টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার দুই বন্ধু ।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার রামপুরা এলাকার সরোয়ার হোসেনের ছেলে।

আহতরা হলেন,একই এলাকার মন্টুর ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)। দুর্ঘটনার পর তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে কাজিপুর থেকে রামপুর যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। অপর দুই বন্ধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন,মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে একজন নিহত হন। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Monday, May 5, 2025

কালিহাতীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

কালিহাতীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

কালিহাতীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী জানান,আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে  মুড়ি ভর্তা করার  জন্য পেঁয়াজ মরিচ কেঁটে রাখতে বলে। তার  কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়, সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিল,সে সময় তার সাথে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে  মারাত্মক ভাবে জখমকৃত রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে।নিহতের নামে একটি হত্যা সহ একাধিক মামলা রয়েছে। 

উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিল।
এছাড়াও সে বহু আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

Saturday, April 5, 2025

আমি গত ২৫ বছর এক বারের জন্যও জয় বাংলা বলিনি। আজকে মা এবং বাবার কবরে শপথ করে গেলাম আজ থেকে আমি জয় বাংলা বলব

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজ বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে এই স্বাধীনতাকে অনেকে মনেই করতে চায় না।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী নিজ গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করতে চায়, এটা স্বাধীনতার পতন হয়েছে। না কনো মতেই না। স্বাধীনতা না থাকলে আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের এই বিপ্লবকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহুবছর মানুষ তাদের স্মরণ রাখতো। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধুকে মানে না। তারা জিয়াউর রহমানকে মানে না। তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘প্রতিহিংসার জন্য নয়, আমি রাজনীতি করি মানুষকে পাহারা দেওয়ার জন্য, দুঃখি মানুষের পাশে দাঁড়াবার জন্য। আজ থেকে আমাদের সক্রিয় রাজনীতি করা দরকার। স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো দলের নয়, ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জয় বাংলা থাকবে। আমি গত ২৫ বছর এক বারের জন্যও জয় বাংলা বলিনি। আজকে মা এবং বাবার কবরে শপথ করে গেলাম আজ থেকে আমি জয় বাংলা বলব। স্বাধীনতাকামি মানুষের, বাংলাদেশের মানুষের স্লোগান হবে জয় বাংলা।

এসময়ে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নাসরিন কাদের সিদ্দিকী সহ পরিবারের সদস্যরা, সামাজিক ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।

Monday, March 3, 2025

টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠক কে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়

টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠক কে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়

 টাঙ্গাইলে সালিশিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠক কে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের শুলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাঙচুর করা হয়েছে।

আহতরা হলেন-বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয়, জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।

পুলিশ এবং স্থানীয়রা বলেন, একটি ওরশের মারামারির সমাধানের জন্য সোমবার সালিশি বৈঠকের আয়োজন করা হয়। পরে ওই বৈঠকে চলাকালে স্থানীয় উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় হঠাৎ একটি ইটের ঢিল ছোঁড়া হয়। এতে করে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংষর্ষ চছে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭০টি দোকানপাট ভাঙচুর করা হয়।আহত হওয়া বিএনপির নেতা শুকুর মাহমুদ বলেন, আমি উপজেলার প্রায় গ্রামেই শালিস করে থাকি। শালিসি বৈঠকে বসার পরে স্থানীয় কিছু পোলাপান হঠাৎ করে আমার মাথায় একটি ইটের ঢিল ছুঁড়ে, পরে মাথায় রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছে।

কালিহাতি থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

মোঃমিনহাজ উদ্দিন সুমন 
বাসাইল টাঙ্গাইল 
০৩/০৩/২৫