![]() |
Monday, September 7, 2026
Wednesday, September 2, 2026
মির্জাপুরের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে, আবুল কালাম আজাদ সিদ্দিকী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি মির্জাপুর তথা দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Tuesday, August 25, 2026
আমাদের যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়, ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
নিজস্বপ্রতিবেদকঃ
মুক্তিযুদ্ধ
বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের যে সংকট এখন
চলছে এটা আমাদের সংকট নয়, এটা ১৮ বছরের ফ্যাসিবাদ
এই সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তোলনের
জন্যে প্রাণান্তকর চেষ্টা করছে। ইনশাআল্লাহ অতিদ্রুত এই সংকট আমরা
উত্তোলন করব।
মঙ্গলবার
(২৫ আগস্ট) দুপুর আড়াইটায় টাঙ্গাইলের
বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী
আহমেদ আযম খান বলেন, গত ১৮ বছরে
আমাদের দেশের লেখাপড়ার মান ধ্বংস হয়ে গেছে। আমরা জানি যে একটা জাতিকে
ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। হাসিনার রেজিম সেই কাজটি করেছে। কারণ এই দেশটা যখন
মেধার ভিত্তিতে হবে, তখন তারা গণতন্ত্রের কথা বলবে। তখন তারা অর্থনীতির কথা বলবে। তখন তারা বাংলাদেশের সমৃদ্ধির কথা বলবে। যখন দেশটা মেধার ভিত্তিতে চলবে না, লেখাপড়ার মান নিচে নেমে যাবে। দেশ নেশায় ভরে যাবে। দেশে দুর্নীতির আকণ্ঠ নেমে
যাবে। তখন এই দেশটাকে শোষণ
ও লুটপাট করা সহজ হবে–আর সেই কাজটি
হাসিনার রেজিম ১৮ বছর করেছে।
তিনি
বলেন, আজকে আমাদের শিক্ষার মান উন্নয়নের কথা বলছি। শুধু শিক্ষার মান উন্নয়ন নয়, আজকে অর্থনীতি তলানিতে। এই যে আমরা
দেখি বিদ্যুতের ও গ্যাসের সমস্যা
কেন? বাংলাদেশ তো একসময় গ্যাসের
উপর ভাসতো। বিদ্যুতের তো সমস্যা হওয়ার
কথা ছিল না। তাহলে কেন আজকে সমস্যা? এই হাসিনার রেজিম,
ফ্যাসিবাদি রেজিম এগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিদ্যুতের নামে লুটপাট করেছে। গ্যাস উত্তোলন না করে শুধু
ইনপুট করেছে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে বেপজা সেটাকে ধ্বংস করে দিয়েছে। এই নির্বাচিত গণতান্ত্রিক
সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এসে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছে। আমরা বিদ্যুত উৎপাদনের ব্যবস্থা করছি দ্রুত।
বাসাইল
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য
সফিকুল ইসলাম লোটাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী'র সহধর্মিণী বেগম
নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল ও সখীপুর সার্কেলের
সহকারী পুলিশ সুপার এ কে এম
মামুনুর রশীদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ
সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
Thursday, August 20, 2026
বাসাইলে চলন্ত বাসে আগুনের মামলায় কৃষক শ্রমিক জনতা লীগ নেতা মনুজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের নেতা মনিরুজ্জামান খান মনুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনিরুজ্জামান খান মনুজ বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাসাইল থানার পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মনিরুজ্জামান খান মনুজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাসাইল থানার মামলা নং-০৫(১১)২৫-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মনিরুজ্জামান খান (৫০), পিতা—মৃত আবুল হোসেন খান, সাং—কলিয়া, থানা—বাসাইল, জেলা—টাঙ্গাইলের নাম উল্লেখ রয়েছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
Wednesday, August 19, 2026
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন
নিজস্বপ্রতিবেদকঃ
বাংলাদেশের
সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু
মনির স্বামী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ আর নেই।
মঙ্গলবার
(১৮ আগস্ট) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি পরিবার, স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী
রেখে গেছেন।
তৌফিক
নেওয়াজ দীর্ঘদিন ধরে দেশের উচ্চ আদালতে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি বছরের এপ্রিল মাসেও অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।
তাঁর
মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর
শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম
তৌফিক নেওয়াজের বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে। একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে
ধৈর্য ও শক্তি দেওয়ার
জন্য প্রার্থনা করা হয়েছে।।
Sunday, August 16, 2026
টাঙ্গাইলে প্রকাশ্যে মাদরাসায় শোক দিবস পালন ও ভুঁড়িভোজের আয়োজন নিষিদ্ধ আ’লীগ নেতার
নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের
ভূঞাপুরে একটি মাদরাসায় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ১৫ আগস্টের শোক
দিবসের অনুষ্ঠান ও ভোজের আয়োজনের
অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে।
এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
শনিবার
(১৫ আগস্ট) উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকার খাদিজাতুল কুবরা মাদরাসায় এ আয়োজন করা
হয়। অভিযোগ ওঠা আলম শেখ ওই ইউনিয়নের ২
নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের
ইউপি সদস্য।
স্থানীয়
সূত্র জানায়, ১৫ আগস্ট উপলক্ষে
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি মাদরাসায় খিচুড়ি রান্না করা হয়। পরে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ও এলাকার কয়েকজন
বাসিন্দা অংশ নেন। মাদরাসার সুপার হাবিবুল্লাহ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
গাবসারা
ইউনিয়ন বিএনপির নেতারা জানান, তারা এ আয়োজনের বিষয়ে
আগে কিছু জানতেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন। তাদের দাবি, আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের
সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য
আলম শেখের নেতৃত্বে এ আয়োজন করা
হয়েছে।
অভিযোগের
বিষয়ে আলম শেখ বলেন, ‘আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। ১৫ আগস্টের শোক
দিবস পালন করা আমার দায়িত্ব। তাই শিক্ষার্থী ও স্থানীয়দের নিয়ে
দোয়া ও খাবারের আয়োজন
করেছি।’ স্থানীয় বিএনপির নেতারা আয়োজনটি ঠেকাতে না পেরে তাকে
হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
গাবসারা
ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের
সভাপতি কাজল শেখ বলেন, ফেসবুকে বিষয়টি দেখে তিনি মাদরাসার সুপারকে সতর্ক করেছেন।
ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক ইয়াজদুজ্জামান কাজী বলেন, তিনিও বিষয়টি আগে জানতেন না। ফেসবুকের মাধ্যমে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ‘ওই এলাকার নেতারা
বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ঘটনায় মিশ্র
প্রতিক্রিয়া দেখা দিয়েছে।’
ভূঞাপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম
রেজাউল করিম বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন। এ ঘটনায় আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।
Saturday, August 15, 2026
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মতিঝিলে দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে একই সঙ্গে ‘শোকাবহ আগস্ট’ শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। ম্যাগাজিনে আগস্টের শোকাবহ ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও দেশের ইতিহাসে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
যথাযোগ্য মর্যাদায় বাসাইলে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালন
নিজস্ব
প্রতিবেদকঃ
যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের বাসাইলে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
আজ
শনিবার (১৫ আগস্ট) সকাল
১১টায় বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা
ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার
সাবেক মেয়র রাহাত হাসান টিপু, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক নয়ন সিকদার, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান এবং টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু।
এ
ছাড়া বাসাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান এবং জাতীয় জীবনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের
নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Thursday, August 13, 2026
গাছের সঙ্গেও সমঝোতা! ২০ মেহগনি গাছের টেন্ডার নিয়ে বাসাইলে আলোচনা-সমালোচনা
নিজস্বপ্রতিবেদকঃ
গাছের
সঙ্গেও যেন সমঝোতা যাকে বলা যায়, গাছে গাছে সম্পর্ক! টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কিম্মত আলী-গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ে ২০টি মেহগনি গাছের টেন্ডার নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
জানা
গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে থাকা ২০টি মেহগনি গাছ নিলামের জন্য টেন্ডার আহ্বান করা হয়। গাছগুলোর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় প্রায় ১
লাখ টাকা। টেন্ডারে অংশ নিতে মোট ২৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান নিলামের ডাকপত্র (ডাক) ক্রয় করলেও শেষ পর্যন্ত মাত্র ৫-৬টি প্রতিষ্ঠান
নিলামে অংশ নেয়।
পরে
সংগ্রাম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১ লাখ ৬
হাজার টাকা দরে নিলামে বিজয়ী হয়।
তবে
নিলামে ডাকপত্র ক্রয় করা অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই শেষ পর্যন্ত নিলামে অংশ না নেওয়ায় বিষয়টি
নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি
হয়েছে। ২০টি মেহগনি গাছের প্রকৃত বাজারমূল্য কত হতে পারে
এবং নিলাম প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না তা
নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।
এদিকে,
বিষয়টি নিয়ে বাসাইলজুড়ে গাছের সঙ্গেও সমঝোতা এমন নানা মন্তব্য ও আলোচনা ছড়িয়ে
পড়েছে। তবে নিলাম প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় যাচাইয়ের
মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
