|
ads
  • সকলের কাছে দোয়া চেয়েছেন সাবেক রাষ্ট্রপতির পরিবার

     সকলের কাছে দোয়া চেয়েছেন সাবেক রাষ্ট্রপতির পরিবার



    চিকিৎসার জন্য সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ গতরাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে  ব্যাংকক গিয়েছেন।‌ 


    বিশ্বস্ত সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস  যাবত তিনি অসুস্থ থাকায় গত সপ্তাহে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকদের পরামর্শেই বিদেশে গেছেন তিনি।


     রাষ্ট্রপতির শ্যালক অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান রয়েছেন সফরসঙ্গী হিসেবে তার সাথে।


     গনমাধ্যমে সুত্রে জানা যায়, ‘তাঁর বিরুদ্ধে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারের নির্দেশনা নেই। 


    ভাটির শার্দুল হিসাবে পরিচিত সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদদের পরিবার তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।